Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

চট্টগ্রামের আনোয়ারা: জাল-বিষটোপ দিয়ে শিকার শেষে জবাই ৭০০ পাখি, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা: জাল-বিষটোপ দিয়ে শিকার শেষে জবাই ৭০০ পাখি, গ্রেপ্তার তিন

জবাইকৃত পাখি ও গ্রেপ্তারকৃত তিনজন

Share on FacebookShare on Twitter

দীর্ঘদিন ধরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইছামতি নদীরপাড় ও বিলের জাল ও বিষটোপ দিয়ে অবাধে চলছে পাখি শিকার। প্রতিবছরে মতো এবারও দেশি জাতের বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা বেড়েছে উপজেলার বিভিন্ন এলাকায়।

নদীরপাড়ে, বিলের ফসলের চাষাবাদ ও পানি দেওয়ার সময় সাদা বক, শালিক, চড়–ই, বাবুই, ডাহুক, ঝুটকুলিসহ বিভিন্ন দেশি প্রজাতির পাখি মাটির নিচে থেকে উঠে আসা  পোকামকড়সহ বিভিন্ন কিটপতঙ্গ খেতে জড়ো হয়। আর এই সুযোগে এক শ্রেণির অসাধু পাখি শিকারিরা অবাধে পাখি নিধনে ব্যস্ত হয়ে পড়েন। জাল-বিষটোপের ফাঁদে পাখিগুলো ধরে কাছে থাকা ব্লেড বা ছুরি দিয়ে জবাই করে বিক্রি করে জেলা ও উপজেলার বিভিন্ন রেস্টুরেন্টে।

বুধবার দুপুরে আনোয়ারা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা সদর এলাকায় উপজেলার ইছামতী নদীর বিল থেকে বিভিন্ন প্রজাতির ৭ শতাধিক পাখি শিকার ও হত্যা করে বস্তায় নিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে জবাইকৃত ১৩৫টি শালিক, ৪২২টি চড়–ই এবং ১৪০টি বাবুই পাখিসহ ৬৯৭টি জবাইকৃত পাখি জব্দ করেছে বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. ছৈয়দুল আলম (৬০), মো. ইদ্রিস (৬৫) ও শামসুল মো. সোহেল (৩০)। তিনজনই পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের আজম উল্লাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ওই তিন ব্যক্তি কয়েকদিন ধরে আনোয়ারার ইছামতি নদীর আশপাশের এলাকা থেকে এসব পাখি শিকার করেছেন। এরপর এসব পাখি জবাইয়ের পর তিনটি বস্তায় ভরা হয়। বস্তা তিনটি নিয়ে একটি সিএনজি অটোরিক্সায় তাঁরা চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান, নদী ও বিলের অনেক পাখি দেখা যাচ্ছে। এসময়ে নদী-নালা, খাল বিলের পানি কমতে থাকে। এ সময় ধানের জমিতে ছোট মাছ ও পোকা খেতে ছুটে আসে বিভিন্ন প্রজাতির পাখি। এসব পাখি শিকারে এক শ্রেণির অসাধু লোকজন ব্যস্ত হয়ে পড়েছে শিকারে। পাখি শিকারের ফলে পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়তে পারে। পাখি শিকার বন্ধ করতে থানা পুলিশের পাশাপাশি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকেও এগিয়ে আসতে হবে।

ওসি মো. মনির হোসেন বলেন, ‘আটকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জবাইকৃত পাখি গুলোর বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে, আদালতের আদেশের প্রেক্ষিতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম বা আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ওসি মো. মনির হোসেন আরও বলেন, ‘শিকারীরা জাল-বিষটোপ দিয়ে শিকার শেষে জবাই করে বস্তা বন্দি করেছে বলে আমাদের জানিয়েছে। তারা আরও জানিয়েছে পাখি শিকারের পর ঘরে গিয়ে পাখির শরীর থেকে পালক তুলে ফেলে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন হোটেল রোস্টুরেন্টে বিক্রি করে।’

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

মিরসরাইয়ে হাজার মানুষ পেলো ফ্রি চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা
জেলা

মিরসরাইয়ে হাজার মানুষ পেলো ফ্রি চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা

মিরসরাইয়ে জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ
জেলা

মিরসরাইয়ে জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ

আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৯
জেলা

আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৯

ইনজেকশন পুশ করার পর মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোর
জেলা

ইনজেকশন পুশ করার পর মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোর

কর্ণফুলী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা
জেলা

কর্ণফুলী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মিয়ানমারে মানবিক সহায়তা নিয়ে ‘বানৌজা সমুদ্র অভিযান’-এর চট্টগ্রাম ত্যাগ
জেলা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মিয়ানমারে মানবিক সহায়তা নিয়ে ‘বানৌজা সমুদ্র অভিযান’-এর চট্টগ্রাম ত্যাগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ
অন্যান্য খবর

শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সর্বাধিক পঠিত

  • শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

    শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

    0 shares
    Share 0 Tweet 0
  • ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ
অন্যান্য খবর

শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন
অন্যান্য খবর

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist