Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে এল নতুন রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে এল নতুন রাজনৈতিক দল
Share on FacebookShare on Twitter

‘বাংলাদেশি জাতীয়তাবাদকে’ আদর্শকে ধারণ করে ‘সাম্য ন্যায্যতা প্রগতি’ এই স্লোগান নিয়ে নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। ‘জনতার দল’ নামে এ দলটির নেতৃত্বের সিংহভাগ জুড়ে অবশ্য থাকছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর খামারবাড়িতে আত্মপ্রকাশ করেছে দলটি।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামালকে দলের আহ্বায়ক ও মেজর (অব.) ডেল এইচ খানকে দলের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। দলটির আহ্বায়ক ও সমন্বয়ক ছাড়া আর কোনো নেতার নাম আপাতত ঘোষণা করা হয়নি। জানা যায়, জনতার দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে ঈদের পর।

এদিকে দলের শীর্ষ নেতৃত্ব জানান, সাবেক সামরিক কর্মকর্তাদের প্রাধান্য থাকলেও নতুন দলে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষদের অংশগ্রহণ থাকবে। জনতার দল দেশের ৩০০ আসনে প্রার্থী দেবে। যাদের নিয়ে সমাজে বিতর্ক নেই— এমন ব্যক্তিদের প্রার্থী করতে চান নেতার।

এই দলের বেশিরভাগ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা; তাঁদের সঙ্গে আছেন সাবেক সরকারি কর্মকর্তা, ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রভাবশালী ব্যবসায়ীরা। তাঁদের মধ্যে গণমাধ্যমের মালিকানা আছে এমন ব্যবসায়ীও আছেন।

বৃহস্পতিবা জনতার দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, রাজনীতিবিদ আজম খান, মেজর জেনারেল (অব.) ফজল ইবনে শারেখুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চৌধুরী ও সাবেক ছাত্রনেতা মাস্তুক হাসান জয়।

দলের আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল বলেন, ‘আমাদের রাজনৈতিক দর্শন ফিলিস্তিন। ফিলিস্তিনে নেতা তৈরি হতে দুই ঘণ্টাও সময় লাগে না। আমরা ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে অহেতুক তর্কে জড়াতে চাই না। আমরা শুধুমাত্র সৎ সাহসী শিক্ষিত দেশপ্রেমিক নিষ্ঠাবান মানুষ নিয়ে এগোতে চাই।

জনতার দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দল ঘোষণার আগে কয়েক মাসে দেশের বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁরা কথা বলেছেন। তাঁদের মধ্যে বিএনপির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ছাড়াও জাতীয় পার্টি, গত সংসদে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছেন। দলটি আত্মপ্রকাশের জন্য গত ৭ মার্চ ঢাকা ক্লাবে ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে দেশের বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বড় অংশ নতুন এই দলে রয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই নিজেদের প্রতারিত মনে করছেন। তারাও এই দলে যোগ দেবেন বলে নেতারা মনে করছেন।

এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ এক সমন্বয়ক আজকের পত্রিকাকে বলেন, ‘৩ আগস্ট থেকে আন্দোলন করেছি আমরা, অথচ আমাদের কোথাও রাখা হয়নি। এটা বাজেরকম বৈষম্য হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্রীভাবে তারা পিটিয়েছে আমাদের প্রতিনিধিদের, যাদের মধ্যে নারীরাও ছিলেন। এসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি।

জানা গেছে, নতুন দল গঠনে সব থেকে বেশি কাজ করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল। শামীম কামালের বাবা লালমনিরহাটের প্রয়াত সংসদ সদস্য মুজিবর রহমানের মেজো ছেলে।

মজিবর রহমান ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে তৎকালীন রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আসন বদলে লালমনিরহাট ২ থেকে টানা ২০০৮ জাতীয় নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে এই সংসদ সদস্য প্রয়াত হন।

Tags: খামারবাড়িজনতার দলরাজনীতি

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে যা ঘটছে
নির্বাচিত খবর

জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে যা ঘটছে

‘পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি’
নির্বাচিত খবর

‘পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি’

দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হওয়ার তাগিদ উপাচার্যের
নির্বাচিত খবর

দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হওয়ার তাগিদ উপাচার্যের

মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার ৪ ফোনের ১ হাজার কল রেকর্ড
নির্বাচিত খবর

মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার ৪ ফোনের ১ হাজার কল রেকর্ড

ভ্রমণে দারুণ ছবি তোলার সঙ্গী হতে ভিভোর নতুন ফোন
অন্যান্য খবর

ভ্রমণে দারুণ ছবি তোলার সঙ্গী হতে ভিভোর নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ
অন্যান্য খবর

শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সর্বাধিক পঠিত

  • শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

    শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

    0 shares
    Share 0 Tweet 0
  • ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ
অন্যান্য খবর

শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন
অন্যান্য খবর

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist