Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
Share on FacebookShare on Twitter

রাজধানী ঢাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রধান কার্যালয়ে সুন্দরবন বি এন্ড হানি ফার্ম লিমিটেডের আয়োজনে ৫ দিন ব্যাপী মধু সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের উপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সকালে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। এই সময় সুন্দরবন বি এন্ড হানি ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ নুরুল হূদা (হূমায়ুন), সাবেক বিসিক কর্মকর্তা খন্দকার আমিনুজ্জামান, বাংলাদেশ বিকিপারস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এবাদুল্লাহ আফজাল, জেজেএন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান এবং পাম নেদারল্যান্ড এর প্রতিনিধি জান আরি বান কারকুম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর মহাব্যবস্থাপক ড. মোঃ ফরহাদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ১৫,০০০ থেকে ২০,০০০ মানুষ মৌচাষের সাথে জড়িত। আর এই জনবলই মধু সংগ্রহ করে ১৮ থেকে ২০টি মধু প্রসেসিং প্লান্ট এর মাধ্যমে মধু প্রসেসিং করে প্রায় ২০ কোটি মানুষকে মধু পৌছে দিচ্ছে। কিন্তু অধিকাংশ প্লান্ট মালিকরা অদক্ষ হওয়ায় তারা মধুর গুনগত মান ঠিক রাখতে পারে না। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা গেলে মধুর গুনগত মান নিশ্চিত করা সম্ভব হবে। তিনি সুন্দরবন বি এন্ড হানি ফার্ম লিমিটেডের এই উদ্যেগের প্রশংসা করে ভবিষ্যতেও মৌচাষে বিসিকের পক্ষ থেকে সব সময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

৫ দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালায়  অংশগ্রহণকারীরা হাতে-কলমে ও তাত্ত্বিকভাবে মধু উৎপাদন ও মৌমাছি পালন (Beekeeping) এর আধুনিক পদ্ধতি ও স্ট্যান্ডার্ড, মধুর pH ও EC (Electrical Conductivity) বিশ্লেষণ পদ্ধতি, মধু সংগ্রহ (Harvesting) ও বাজারজাতকরণ (Trading) কৌশল, মধুর আর্দ্রতা (Moisture) নির্ণয় ও Refractometer ব্যবহারের নিয়ম, মধু প্রোসেসিং এর সম্পূর্ণ ধাপ (Processing Techniques), Optical Rotation এর মাধ্যমে মধুর গুণমান নির্ণয়, Color Chart ও ঘ্রাণ (Olfactory) পরীক্ষার মাধ্যমে মান যাচাই, ভেজাল (Adulteration) শনাক্তকরণ কৌশল, Pollen Analysis ও Microscope ব্যবহারের প্রাথমিক ধারণা, Enzyme ও HMF বিশ্লেষণ এবং Reflectometer ব্যবহারের পদ্ধতি বিষয়ে জানতে পারবেন।

প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালা আগামী ২৩ এপ্রিল শেষ হবে। ৫ দিন ব্যাপী মধু সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের উপর বিশেষ এই প্রশিক্ষণ কর্মশালার মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে বেস্ট নিউজ ডট কম ডট বিডি এবং সাপ্তাহিক নলেজ টুডে।

Tags: প্রশিক্ষণমধু

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি
বাংলাদেশ

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে
নির্বাচিত খবর

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বাংলাদেশ

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে যা ঘটছে
নির্বাচিত খবর

জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে যা ঘটছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি
বাংলাদেশ

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ
নির্বাচিত খবর

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে
নির্বাচিত খবর

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে

সর্বাধিক পঠিত

  • ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

    ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ মোহাম্মদ ফারুক

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist