Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

অন্তর্বর্তী সরকার প্রধান দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দেবেন : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
অন্তর্বর্তী সরকার প্রধান দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দেবেন : মির্জা ফখরুল
Share on FacebookShare on Twitter

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার প্রধান দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বিএনপি মহাসচিব প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’ আসেন। দেড় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে বৈঠক হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

বৈঠকে ‘অন্তর্বর্তী সরকারের ছয় মাস, বিরাজমান রাষ্ট্র পরিস্থিতি বিষয়ে পরামর্শ’ শিরোনামে বিএনপির পক্ষ থেকে একটি চিঠি ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেয়া হয়।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বারবারই অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের জন্য তাদেরকে তাগাদা দিয়েছি। ন্যূনতম সংস্কারগুলো সম্পন্ন করে যে, রিফর্ম কমিশন করেছেন তাদের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়ার বিষয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে বৈঠকে যারা ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনিও (প্রধান উপদেষ্টা) বলেছেন যে, তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। তিনি এটাও বলেছেন যে, ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনের ব্যবস্থা করার জন্য কাজ করছেন।’

ফখরুল বলেন, ‘আমরা আশা করছি এবং জনগণের প্রত্যাশা হচ্ছে- অতিদ্রুত নির্বাচন এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি (প্রধান উপদেষ্টা), যার মাধ্যমে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক সরকারের যে ট্রান্সজিশন হবে, গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা অনেক সহজ হয়ে যাবে যদি একটা নির্বাচন হয়।’

নির্বাচনের রোড ম্যাপ কবে নাগাদ ঘোষণা হতে পারে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা উনারা (অন্তর্বর্তী সরকার) ঠিক করবেন। তবে সম্ভবত ১৫ তারিখের মধ্যে উনারা কিছু একটা জানাবেন।’

তিনি বলেন, ‘প্রশাসনে লুকিয়ে থাকা ফ্যাসিবাদেরর দোসরদের আইনের আওতায় আনতে এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেয়ার কথা আমরা বলেছি। এমনকি যারা অর্থনীতির ক্ষতি করেছে, লুট করেছে তাদের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য এবং অর্থ লুণ্ঠনকারীদের আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানিয়েছি। একই সঙ্গে বিগত ১৫ বছরে রাজনৈতিক নেতা-কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের কথাও আমরা বলেছি।’

ফখরুল বলেন, ‘দ্রব্যমূল্যের ব্যাপারে আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি যে, এই সরকারের অন্যতম ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা। তবে আমাদেরকে তারা বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে তারা আন্তরিকভাবে কাজ করেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘ডেভিল হান্ট’ অভিযান চলছে। এ বিষয়ে বলেছি, অতীতেও আমরা অনেক অভিযান দেখেছি, সেই ধরনের যেন কোনো পুনরাবৃত্তি না ঘটে। অর্থাৎ নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।’

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বাংলাদেশ

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে যা ঘটছে
নির্বাচিত খবর

জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে যা ঘটছে

‘পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি’
নির্বাচিত খবর

‘পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি’

টি-বয় থেকে কোটিপতি ‘লাগেজ সোহেল’: রূপকথার নেপথ্যে অবৈধ ফোন
বাণিজ্য

টি-বয় থেকে কোটিপতি ‘লাগেজ সোহেল’: রূপকথার নেপথ্যে অবৈধ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ
অন্যান্য খবর

শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সর্বাধিক পঠিত

    আরও পড়ুন

    কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
    নির্বাচিত খবর

    কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
    দক্ষিণ এশিয়া

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

    বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন
    অন্যান্য খবর

    বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

    শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ
    অন্যান্য খবর

    শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

    বাংলাদেশের মানচিত্র

    Public Times

    Connect With Us

    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি
    • শর্তাবলি ও নীতিমালা
    • সার্কুলেশন
    • বিজ্ঞাপন
    • আমরা

    স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
    Developed and Maintained by Team MediaTix

    No Result
    View All Result
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • বাণিজ্য
    • কূটনীতি
    • বিশ্ব
    • দক্ষিণ এশিয়া
    • রাজনীতি
    • ফ্যাক্ট চেক
    • বিবিধ

    স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
    Developed and Maintained by Team MediaTix

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist