Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

ব্রিটেনের কাছে ঔপনিবেশিক ভারতের পাওনা ৫২ ট্রিলিয়ন পাউন্ড: অক্সফাম

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ব্রিটেনের কাছে ঔপনিবেশিক ভারতের পাওনা ৫২ ট্রিলিয়ন পাউন্ড: অক্সফাম
Share on FacebookShare on Twitter

ঔপনিবেশিক শাসনের সময় অখণ্ড ভারতের কাছ থেকে ৫২ ট্রিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ ব্রিটেন লুট করেছে বলে অক্সফামের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা ঔপনিবেশিক ইতিহাসের ভিত্তিতে ক্ষতিপূরণের দাবি করেছে।

ওক্সফামের প্রতিবেদনে পশ্চিমা দেশগুলোর প্রতি ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঔপনিবেশিক শাসন ও দাসত্বের ভুক্তভোগীদের ন্যায়বিচার দিতে প্রতি বছর কমপক্ষে ৫ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া উচিত।

প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, ধনী ব্যক্তি ও বৃহৎ কর্পোরেশনগুলোর ওপর কর বৃদ্ধি করে এই অর্থ সংগ্রহ করা যেতে পারে। একই সঙ্গে, ঔপনিবেশিক ইতিহাসের ফলে তৈরি বৈষম্য দূর করতে বিশ্বের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন প্রয়োজন।

প্রতিবেদনে উল্লেখিত ৫২ ট্রিলিয়ন পাউন্ডের পরিসংখ্যান ভারতীয় অর্থনীতিবিদ উত্সা পটনায়েক এবং প্রভাত পটনায়েকের গবেষণার ওপর ভিত্তি করে দাবি করা হয়েছে। ২০১৮ সালে তারা দাবি করেছিলেন, ব্রিটেন ১৭৬৫ থেকে ১৯৩৮ সালের মধ্যে ভারতের কাছ থেকে প্রায় ৪৫ ট্রিলিয়ন ডলার মূল্যের সম্পদ লুট করেছে। অক্সফাম এই গবেষণার হালনাগাদ সংস্করণ হিসেবে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। এতে নতুন পরিমাণ ৬৪.৮২ ট্রিলিয়ন ডলার বলে দাবি করা হয়েছে।

অক্সফামের মুখপাত্র বলেছেন, ঔপনিবেশিক ইতিহাসের প্রভাব বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বৈষম্যের মূল কারণগুলোর মধ্যে একটি, যা দূর না করলে সমতা প্রতিষ্ঠা সম্ভব নয়। আমাদের দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের জন্য একটি আরও ন্যায়সংগত বিশ্ব গড়ার দিকে নির্দেশিত।

উল্লেখ্য, ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ভারতবর্ষ থেকে ব্রিটেনে নেওয়া কোহিনুর হীরা ভারতে ফেরানোর দাবি জোরেশোরে উঠেছে। তবে শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে লুট করা সম্পদ ফের দেওয়ারও দাবি উঠছে। ষোড়শ থেকে বিংশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত বিশ্বের বড় অংশজুড়ে বিস্তৃত ছিল ব্রিটিশ সাম্রাজ্য। আর এই বিশাল উপনিবেশের মানুষদের কাছ থেকে অসংখ্য মূল্যবান সম্পদ লুটের অভিযোগ উঠেছে ব্রিটেনের বিরুদ্ধে। ব্রিটিশ জাদুঘরে থাকা ৮০ লাখের বেশি নিদর্শনের মধ্যে পাচার করা সামগ্রীর সংখ্যাই বেশি বলেও দাবি রয়েছে। অন্তত ৯টি প্রখ্যাত ও অমূল্য সাংস্কৃতিক নিদর্শন উপনিবেশ থেকে চুরির অভিযোগ রয়েছে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে।

অক্সফোর্ড ও ক্যামব্রিজের একাধিক শিক্ষাবিদ এই প্রতিবেদনের পদ্ধতিগত বিশ্লেষণকে তীব্রভাবে সমালোচনা করেছেন। অক্সফোর্ডের সেন্ট পিটার্স কলেজের অধ্যাপক লরেন্স গোল্ডম্যান বলেছেন, বিশ্বকে খাদ্য সরবরাহের জন্য প্রতিষ্ঠিত সংস্থার নিজের নাম ব্যবহার করে ইতিহাসকে বিকৃত করা অত্যন্ত দুঃখজনক। অক্সফাম তথ্যের নির্ভুলতার ওপর জনসাধারণের বিশ্বাসের ওপর নির্ভরশীল। এমন মিথ্যা ইতিহাস প্রচার তাদের ভাবমূর্তি নষ্ট করবে।

তিনি আরও বলেন, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখা গেছে, ভারতকে ফরাসি সাম্রাজ্যের অংশ হওয়া থেকে রক্ষা করা, জার সাম্রাজ্যের দখল এড়ানো এবং জাপানি আক্রমণ ঠেকানোর জন্য ব্রিটেনের অবদানকেও গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু ইতিহাসকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার এই ধরনের চেষ্টা একেবারেই অর্থহীন।

ক্যামব্রিজের সেন্ট জনস কলেজের অধ্যাপক রবার্ট টুমস দাবি করেন, ৫২ ট্রিলিয়ন পাউন্ড ঋণের এই হিসাব সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের অমূলক অভিযোগ অক্সফামের পুরো প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে যা ঘটছে
নির্বাচিত খবর

জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে যা ঘটছে

‘পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি’
নির্বাচিত খবর

‘পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি’

দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হওয়ার তাগিদ উপাচার্যের
নির্বাচিত খবর

দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হওয়ার তাগিদ উপাচার্যের

মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার ৪ ফোনের ১ হাজার কল রেকর্ড
নির্বাচিত খবর

মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার ৪ ফোনের ১ হাজার কল রেকর্ড

ভ্রমণে দারুণ ছবি তোলার সঙ্গী হতে ভিভোর নতুন ফোন
অন্যান্য খবর

ভ্রমণে দারুণ ছবি তোলার সঙ্গী হতে ভিভোর নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন
অন্যান্য খবর

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

সর্বাধিক পঠিত

  • ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উদ্যোগে ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

    ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উদ্যোগে ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন
অন্যান্য খবর

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বাংলাদেশ

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist