Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা জানাল আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
সোমবার, ১০ মার্চ, ২০২৫
সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা জানাল আইএসপিআর
Share on FacebookShare on Twitter

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মন্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারত্ব নিয়ে সম্প্রতি যেভাবে প্রশ্ন তোলা হয়েছে, তা নিয়ে নিজেদের অবস্থান সুস্পষ্ট করল সেনাবাহিনী। মানবাধিকারের প্রতি দায়বদ্ধতা ও আইনের শাসনের প্রতি আনুগত্যের কথা পুনর্ব্যক্ত করে সেনাবাহিনী বলেছে—বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে, যা গ্রহণযোগ্য নয়।

আজ সোমবার (১০ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়। বিবৃতিতে বলা হয়, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ভলকার তুর্ক ‘বিবিসি হার্ডটক’-এ যে মন্তব্য করেন, তা কিছু গণমাধ্যমে সম্প্রতি প্রচারিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে। তবে সঠিকতা ও স্বচ্ছতার স্বার্থে কিছু বিষয়ে স্পষ্টিকরণ প্রয়োজন বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

সেনাবাহিনী জানায়, জাতিসংঘের হাইকমিশনারের কাছ থেকে এ বিষয়ে সেনাবাহিনীর কাছে সরাসরি কোনো বার্তা বা ইঙ্গিত আসেনি। যদি কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তা হয়তো তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে, সেনাবাহিনীকে নয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। ফলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

নিরপেক্ষতা ও সততার মহান ঐতিহ্য ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতের ঘটনাপ্রবাহ, বিশেষত ১৯৯১ সালের গণতান্ত্রিক রূপান্তর প্রমাণ করে যে বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেনি। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময়ও সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং কোনো পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে।

জুলাইয়ে শান্তিমিশন নিয়ে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের ভলকার তুর্ক জুলাইয়ে শান্তিমিশন নিয়ে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন জাতিসংঘের ফলকার তুর্ক
প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে, পেশাদারত্ব ও নিষ্ঠার জন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখানে উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্জিত আয়ের একটি ক্ষুদ্র অংশ শান্তিরক্ষীরা পেয়ে থাকেন। এর সিংহভাগ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, যার পরিমাণ ২৩ বছরে প্রায় ২৭ হাজার কোটি টাকা।

বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ককে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে। সেনাবাহিনী দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনে সর্বদা অঙ্গীকারবদ্ধ।

Tags: আইএসপিআরজাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারফলকার তুর্কবাংলাদেশ সেনাবাহিনী

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ
নির্বাচিত খবর

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে
নির্বাচিত খবর

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে

ট্রাম্পের ইরান যুদ্ধবিরতি কি আদৌ বাস্তবে রূপ নেবে?
নির্বাচিত খবর

ট্রাম্পের ইরান যুদ্ধবিরতি কি আদৌ বাস্তবে রূপ নেবে?

যুদ্ধ জাহাজগুলোতে শ্রেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প
নির্বাচিত খবর

যুদ্ধ জাহাজগুলোতে শ্রেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে যা ঘটছে
নির্বাচিত খবর

জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে যা ঘটছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মে দিবস ও নারী শ্রমিকের ন্যায্য অধিকার: মর্যাদা ও সমঅংশীদারিত্বের লড়াই
মতামত ও বিশ্লেষণ

মে দিবস ও নারী শ্রমিকের ন্যায্য অধিকার: মর্যাদা ও সমঅংশীদারিত্বের লড়াই

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের চিকিৎসা নেতৃত্বে বিএমইউ’র ডা. এরফানুল হক সিদ্দিকী
রাজধানী

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের চিকিৎসা নেতৃত্বে বিএমইউ’র ডা. এরফানুল হক সিদ্দিকী

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা
রাজধানী

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু
বাণিজ্য

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু

সর্বাধিক পঠিত

  • মে দিবস ও নারী শ্রমিকের ন্যায্য অধিকার: মর্যাদা ও সমঅংশীদারিত্বের লড়াই

    মে দিবস ও নারী শ্রমিকের ন্যায্য অধিকার: মর্যাদা ও সমঅংশীদারিত্বের লড়াই

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের চিকিৎসা নেতৃত্বে বিএমইউ’র ডা. এরফানুল হক সিদ্দিকী

    0 shares
    Share 0 Tweet 0
  • মৎস্য সম্পদ সুরক্ষায় ‘বিশেষ কম্বিং অপারেশন’ পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

মে দিবস ও নারী শ্রমিকের ন্যায্য অধিকার: মর্যাদা ও সমঅংশীদারিত্বের লড়াই
মতামত ও বিশ্লেষণ

মে দিবস ও নারী শ্রমিকের ন্যায্য অধিকার: মর্যাদা ও সমঅংশীদারিত্বের লড়াই

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের চিকিৎসা নেতৃত্বে বিএমইউ’র ডা. এরফানুল হক সিদ্দিকী
রাজধানী

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের চিকিৎসা নেতৃত্বে বিএমইউ’র ডা. এরফানুল হক সিদ্দিকী

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা
রাজধানী

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist