Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

‘সিএনজি চালকরা ফ্যাসিস্ট সরকার পতনের শেষ পর্যন্ত মাঠে ছিল’

চট্টগ্রামে সিএনজি চালক শ্রমিক সমাবেশে ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
‘সিএনজি চালকরা ফ্যাসিস্ট সরকার পতনের শেষ পর্যন্ত মাঠে ছিল’
Share on FacebookShare on Twitter

সিএনজি চালকরা ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে শেষ পর্যন্ত মাঠে ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, সিএনজি চালকরা সবসময় আন্দোলনে ছিল, এমনকি ফ্যাসিস্ট সরকার পতনের শেষ পর্যন্ত। ২০২৪ জানুয়ারিতে আওয়ামী লীগ যখন জোর করে নির্বাচন করেছিল, ওইদিনও তারা মাঠে ছিল। আন্দোলন সংগ্রামে চালকদের সক্রিয় ভূমিকা ছিল।

তিনি বুধবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নগরীর লালদিঘীর পাড়স্থ চসিক লাইব্রেরী মিলনায়তনে অটোরিকশা চালক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিএনজি চালকদের পুলিশী হয়রানি, নো পার্কিং মামলা ও ইচ্ছামতো জরিমানা বন্ধ এবং শ্রমিক স্বার্থ বিরোধী ধারা বাতিলের দাবিতে চট্টগ্রাম মহানগর অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন এই সমাবেশের আয়োজন করে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, প্রধান বক্তা ছিলেন অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ।

সিএনজি চালকদের পুলিশ কর্তৃক ডাবল মামলা দেয়ার বিষয়ে তিনি বলেন, ডাবল মামলা যেগুলো না দেওয়ার জন্য বলা হয়েছিল, যদি এ ধরনের দিয়ে থাকে তাহলে নাম, মামলা এবং গাড়ির নম্বরসহ এগুলো তালিকা দিবেন। সেটা ডিসি ট্রাফিক বা অতিরিক্ত কমিশনারের কাছে দিয়ে দিব। মামলা দিয়ে যাতে চালকদের হয়রানি করা না হয়।

চসিক মেয়র বলেন, একটা স্বেরাচারি সরকারকে আমরা বিদায় করেছি। তাই যাদের বিদায় করেছি তারা আবার প্রবেশ করার সুযোগ পাবে এমন কিছু করা যাবে না। সবাইকে সাবধানে থাকতে হবে। কোনো চক্রান্তে পা দেওয়া যাবে না। দেশটাকে সবাই মিলে গড়তে হবে, তাই সময় নিতে হবে।

ভুল সিদ্ধান্তে বিদায়িরা আসার সুযোগ পাবে মন্তব্য করে শাহাদাত হোসেন বলেন, হুট করে কারো কথায় প্ররোচিত হয়ে উল্টোপাল্টা সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ, আমাদের ভুল সিদ্ধান্তে আওয়ামী দোসরা সুযোগ পাবে, তাদের লাভ বেশি হবে। চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ আসছে, চক্রান্তের পর চক্রান্ত আসছে। চক্রান্ত সব জায়গায় হচ্ছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে।

মহানগর শ্রমিক ফেডারেশনের সভাপতি নুর মিয়া মধু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপনের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মো. জহির উদ্দিন, সহ সভাপতি মো. রাসেল, যুগ্ম সম্পাদক মো. খোকন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী, সহ সাংগঠনিক সম্পাদক মো. কাজল প্রমুখ।

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

মিরসরাইয়ে হাজার মানুষ পেলো ফ্রি চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা
জেলা

মিরসরাইয়ে হাজার মানুষ পেলো ফ্রি চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা

মিরসরাইয়ে জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ
জেলা

মিরসরাইয়ে জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ

আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৯
জেলা

আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৯

ইনজেকশন পুশ করার পর মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোর
জেলা

ইনজেকশন পুশ করার পর মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোর

কর্ণফুলী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা
জেলা

কর্ণফুলী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মিয়ানমারে মানবিক সহায়তা নিয়ে ‘বানৌজা সমুদ্র অভিযান’-এর চট্টগ্রাম ত্যাগ
জেলা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মিয়ানমারে মানবিক সহায়তা নিয়ে ‘বানৌজা সমুদ্র অভিযান’-এর চট্টগ্রাম ত্যাগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন
অন্যান্য খবর

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

সর্বাধিক পঠিত

  • ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উদ্যোগে ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

    ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উদ্যোগে ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বাংলাদেশ

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন
অন্যান্য খবর

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist