Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

শ্বাশুড়ি মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
শ্বাশুড়ি মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নিহত মা ও শিশু সন্তান, একই পরিবারের তিনজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বামী

Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে শ্বাশুড়ির মৃত্যুর খবর শুনে একমাত্র পুত্র সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন মা আইরিন নিগার (২৮)। গাড়িতে উঠে কিছুদির যাওয়ার পথেই বাস ও পাথরবোঝাই ডাম্প ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান ৭ মাসের একমাত্র সন্তান মোহাম্মদ আরহাম বিন নোমান ও তার মা আইরিন নিগার।

গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের আপন ছোট ভাই মোহাম্মদ আবির (১৭)।

নিহত আইরিন নিগার কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আলী আহমদ চেয়ারম্যানের পুরাতন বাড়ির মৃত হাফেজ হাজী শামসুলের পুত্র মোহাম্মদ নোমানুর রশিদের (৩৫) স্ত্রী।

নিহতের পারিবারিক ও স্থানীয়রা জানান, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) কক্সবাজার রামু উপজেলার নিহতের পিতা মারা গেলে সন্তানকে নিয়ে বাবাকে দেখতে যান নিহত আইরিন। পিতার মৃত্যুর শোক কাটিয়ে উঠার জন্য স্বজনদের সাথে বাপের বাড়িতে থেকে যান সন্তানকে নিয়ে। গত সোমবার রাত বারোটার দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার শ্বাশুড়ি ফাতেমা বেগম (৭০) মারা যায়। তার মৃত্যুর খবর শুনে তার ছোটভাইকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়িতে আসছিলেন তারা। আসার পথে চট্টগ্রামগামী বাস ও পাথরবোঝাই ডাম্প ট্রাকের সংঘর্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন আইরিন নিগার (২৮)। এসময় গুরুতর আহত হন শিশু সন্তানসহ আরও সাতজন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাত মাসের শিশু। আহত বাকি ৬ জনের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনায় স্ত্রী ও সন্তান নিহতের খবর পেয়ে দিশাহারা হয়ে পড়েন স্বামী মোহাম্মদ নোমানুর রশিদ (৩৫)। সকালে স্ত্রী ও সন্তানের লাশ বাড়িতে এনে কান্নায় ভেঙে পড়েন।

আহাজারি করতে করতে নিহতের স্বামী মোহাম্মদ নোমানুর রশিদ (৩৫) বলছিলেন, ‘মা, স্ত্রী-সন্তান গেলো, আমারে দেখার কেউ রইল না আর। মাকে দাফন করে ঘরে এসেই স্ত্রী-সন্তানকেও কবরে দিয়ে আসতে হলো।

কাঁপা কন্ঠে তিনি বলেন ‘মায়ের মৃত্যুর খবরে দ্রুত আসতে বলেছিলাম। তারা ফিরেছে ঠিক, তবে লাশ হয়ে। কিন্তু কেন? আমার সাজানো গোছানো সংসারের এই পরিনতি কেন? আমার স্ত্রী সন্তানদের এই পরিনতির জন্য দায়ি কে? আমি তাদের শাস্তি চাই। অন্যকিছু না।’

ছেলে ও স্ত্রীকে নিয়েই ছিল তাঁর সংসার। তাঁরা দুর্ঘটনায় মারা যাওয়ার পর তিনি একা হয়ে গেছেন। এক সঙ্গে পরিবারের তিনজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি।

প্রতিবেশী যুবদল নেতা এসএম খোরশেদুল ইসলাম জানান, কিছুদিন আগে নোমানুর রশিদের শ্বশুর মারা গেলে, সেখানে তার স্ত্রী সন্তান যায়। রাতে শ্বাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়িতে আসছিলেন তারা। ক’দিন আগেও স্ত্রী সন্তানদের প্রাণচাঞ্চল্যতায় মুখরিত ছিল যে বাড়ির আঙিনা, সেই ভিটে মাটিতে চলছে শোকের মাতম। বাড়ির দেয়ালে দেয়ালে যেন পড়েছে শোকের আস্তরণ।

নিহতের ভাসুর আমিনুল রশিদ বলেন, সোমবার সকাল দশটায় মায়ের জানাজা শেষে দাফর করা হয়। এরপর দুপুরে ছোটভাইয়ের স্ত্রী ও তার সন্তানকে দাফন সম্পন্ন হয়।

এঘটনায় রামু চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। আইনীপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

মিরসরাইয়ে হাজার মানুষ পেলো ফ্রি চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা
জেলা

মিরসরাইয়ে হাজার মানুষ পেলো ফ্রি চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা

মিরসরাইয়ে জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ
জেলা

মিরসরাইয়ে জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ

আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৯
জেলা

আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৯

ইনজেকশন পুশ করার পর মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোর
জেলা

ইনজেকশন পুশ করার পর মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোর

কর্ণফুলী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা
জেলা

কর্ণফুলী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মিয়ানমারে মানবিক সহায়তা নিয়ে ‘বানৌজা সমুদ্র অভিযান’-এর চট্টগ্রাম ত্যাগ
জেলা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মিয়ানমারে মানবিক সহায়তা নিয়ে ‘বানৌজা সমুদ্র অভিযান’-এর চট্টগ্রাম ত্যাগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন
অন্যান্য খবর

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

সর্বাধিক পঠিত

  • ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উদ্যোগে ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

    ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উদ্যোগে ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বাংলাদেশ

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist