Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

শ্রেণিকক্ষ থেকে কফিন: কার দায়ে অকালে ঝরে গেল এতগুলো কোমলমতি শিক্ষার্থীর প্রাণ?

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
শ্রেণিকক্ষ থেকে কফিন: কার দায়ে অকালে ঝরে গেল এতগুলো কোমলমতি শিক্ষার্থীর প্রাণ?
Share on FacebookShare on Twitter

“সিস্টেমের ভুলে বলি হলো সন্তান। এমন এক দেশে বাস করি, যেখানে ভুলটাই নিয়ম!”

মাহতাবের বাবার কণ্ঠে এই বাক্যটা যেন শুধু ব্যক্তিগত শোক নয়—একটি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে নিঃশব্দ অভিশাপ।

২১ জুলাই ২০২৫—প্রশিক্ষণরত অবস্থায় একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ভূপাতিত হয়। শ্রেণিকক্ষে বসে থাকা শিক্ষার্থীদের মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। ৩১ জন নিষ্পাপ ক্ষুদ্র শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং পাইলটসহ মোট ৩৩ জন প্রাণ হারায়। যার মধ্যে মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মাহতাব, যার অবস্থান ছিল শ্রেণিকক্ষে, পৌঁছে গেল মৃত্যুর দুয়ারে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বহু শিশু শিক্ষার্থী—তাদের অপরাধ একটাই: তারা কেবল ‘নিরাপদ শিক্ষা’র অধিকার চেয়েছিল।

রাষ্ট্র বলবে “এ দুর্ঘটনা”, কিন্তু জাতি জানে—এটি কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়; বরং এটি রাষ্ট্রীয় অব্যবস্থা, অবহেলা ও অদক্ষতার পূর্বাভাসিত ফলাফল।

আমরা একদিন স্বাধীনতা চেয়েছিলাম একটি ফ্যাসিস্টমুক্ত, দুর্নীতিমুক্ত, মানবিক রাষ্ট্রের স্বপ্নে নিজ জীবন বিসর্জন দিতে রাজপথে নেমেছিলাম। জুলাই বিপ্লবের আগুনে যারা নিজেদের পুড়িয়ে দিয়েছিল- তারা এবং আমরা বিশ্বাস করেছিলাম—এই রাষ্ট্র একদিন তার ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপত্তা দিতে পারবে। কিন্তু বাস্তবতা বলছে আমরা এখনো সেই একই ব্যর্থ, দায়িত্বহীন রাষ্ট্রে বাস করছি যেখানে ভুলই নিয়ম, আর জবাবদিহির জায়গায় বসে আছে অজুহাত। হাসপাতাল থেকে শুরু করে সড়ক, প্রশাসন থেকে শিক্ষা প্রতিষ্ঠান—যেদিকে তাকাই, দেখি বিভ্রান্তি, ভোগান্তি আর ভুলের অন্ধকার চক্র। আমরা এমন দেশ চাইনি। আমরা চাইনি এমন এক দ্বিতীয় ‘স্বাধীনতা’ যেখানে শিশুরা শ্রেণিকক্ষে বই খুলে বসে থেকেও কফিনে করে ঘরে ফেরে।

আজ যদি শ্রেণিকক্ষে অধ্যয়নরত শিশুদের নিঃসহায় মৃত্যু আমাদের জাগিয়ে না তোলে, প্রশ্ন না তুলতে শেখায়, প্রতিরোধে না দাঁড় করায়, তাহলে কালও নতুন নতুন মাহতাব, নিধিরা হারিয়ে যাবে ইতিহাসের ভুল পাতায়। কিন্তু বরাবরের মতন এবারও আমরা চুপচাপ তাকিয়ে থাকবো, সংবাদের শিরোনাম পড়ব, তারপর ভুলে যাবো। কারন ভুলে যাওয়াটাই আমাদের সবচেয়ে বড় অভ্যাস, নীরবতাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা অভ্যস্ত হয়ে গেছি সন্তানের লাশের খবরকে মেনে নিতে। আর এই অভ্যস্ততার নামই আজকের সবচেয়ে বড় জাতিগত সংকট।

ড: ফারজানা ইসলাম রুপা
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ‍
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)

মিরপুর ডিওএইচএস, ঢাকা।

Tags: উত্তরা ট্র‍্যাজেডিড: ফারজানা ইসলাম রুপাদূর্ঘটনাবিমানমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

তৃতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক প্রস্তুতি কি চূড়ান্ত?
মতামত ও বিশ্লেষণ

তৃতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক প্রস্তুতি কি চূড়ান্ত?

মুস্তাফিজ ইস্যু: ক্রিকেট; ভারতীয় কট্টর হিন্দুত্ববাদ ও আধিপত্ত্ববাদ; এবং বাংলাদেশের স্বাধীন বার্তা
মতামত ও বিশ্লেষণ

মুস্তাফিজ ইস্যু: ক্রিকেট; ভারতীয় কট্টর হিন্দুত্ববাদ ও আধিপত্ত্ববাদ; এবং বাংলাদেশের স্বাধীন বার্তা

“ওসমান হাদি হত্যা: ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটি প্রমাণপত্র”
মতামত ও বিশ্লেষণ

“ওসমান হাদি হত্যা: ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটি প্রমাণপত্র”

“কণ্ঠ থেকে পতাকা, পতাকা থেকে বিবেক”
মতামত ও বিশ্লেষণ

“কণ্ঠ থেকে পতাকা, পতাকা থেকে বিবেক”

‘নির্বাচন ২০২৬ ও গণতন্ত্র: শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার রাজনৈতিক প্রভাব’
মতামত ও বিশ্লেষণ

‘নির্বাচন ২০২৬ ও গণতন্ত্র: শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার রাজনৈতিক প্রভাব’

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সমন্বিত উদ্যোগ জরুরি
মতামত ও বিশ্লেষণ

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সমন্বিত উদ্যোগ জরুরি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন
অন্যান্য খবর

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

সর্বাধিক পঠিত

  • বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

    বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উদ্যোগে ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি’

    0 shares
    Share 0 Tweet 0
  • কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

    0 shares
    Share 0 Tweet 0
  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন
অন্যান্য খবর

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বাংলাদেশ

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist