Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

বিমান বিধ্বস্তের ঘটনায় যা যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
সোমবার, ২১ জুলাই, ২০২৫
বিমান বিধ্বস্তের ঘটনায় যা যা জানা গেল
Share on FacebookShare on Twitter

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। এখনো নানা তথ্য আসছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), ফায়ার সার্ভিস, হাসপাতাল কর্তৃপক্ষ ইত্যাদি সরকারি সূত্র ব্যবহার করে তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি প্রতিবেদকেরা ঘটনাস্থল ও হাসপাতাল থেকে তথ্য পাঠাচ্ছেন। ফটো সাংবাদিকেরা ছবি তুলছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত যা যা জানতে পেরেছে—
ক. আইএসপিআর জানিয়েছে, বিমানটি আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এটি বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের বিমান। উল্লেখ্য, এটি একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান, যা চীনে তৈরি। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রশিক্ষণ বিমানটি ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে।

খ. প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাইলস্টোন স্কুলের একটি ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। ভবনটি দোতলা। সেখানে পাঠদান করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাহিম হাসান সিয়াম বলে, ভবনটির নাম প্রজেক্ট-২। ওই ভবনে দুটি তলা মিলিয়ে মোট ১৬টি ক্লাসরুম আছে। আর ৪টি শিক্ষকদের রুম। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস হতো এই ভবনে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষের সামনে বিমানটি বিধ্বস্ত হয়েছে। শিক্ষার্থীরা আরও জানিয়েছে, ভবনটিতে ছুটির পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা কোচিং করত।

গ. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল আজ বিকেল পৌনে ৫টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

ঘ. আইএসপিআর আজ বিকেল ৫টায় জানায়, নিহত হয়েছেন ১৮ জন। আহত ১৬৪ জন। পরে আইএসপিআর জানায়, দুর্ঘটনায় বিমানের পাইলটও মারা গেছেন। নিহতের সংখ্যা পৌঁছেছে ১৯ জনে।

ঙ. বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পরপরই কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থীদের মা, বাবা ও স্বজনেরা। তাঁরা তাঁদের সন্তানদের খুঁজছেন। কেউ কেউ সন্তানের খোঁজ পাননি। ঘটনাস্থলে থাকা লাকি আক্তার নামের এক অভিভাবক বেলা তিনটার দিকে বলেন, তাঁর দুই সন্তান মাইলস্টোন স্কুলে পড়ে। তিনি বলেন, ‘বড় সন্তানকে বের করতে পেরেছি। ছোটটাকে খুঁজে পাচ্ছি না।’

চ. অগ্নিদগ্ধদের দফায় দফায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। আইএসপিআর বলছে, সেখানে ৭০ জনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। উল্লেখ্য, দগ্ধদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ছ. বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন। একটি সূত্র পাইলট নিহত হওয়ার কথা জানান।

জ. জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর-০১৯৪৯০৪৩৬৯৭। মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ রক্তদানের জন্য আহ্বান জানিয়েছে। ঘটনাস্থলে মাইকে এ ঘোষণা দেওয়া হয়।

ঝ. মেট্রোরেলের একটি বগি আহতের আনা–নেওয়ার জন্য ‘রিজার্ভ’ রাখা হয়েছে। বগিটি নারীদের জন্য নির্ধারিত বগির পরেরটি।

ঞ. বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ট. হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা।

ঠ. প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য কয়েকটি মুঠোফোন নম্বর দিয়েছে। সেগুলো হলো—মিলিটারি রেস্কিউ ব্রিগেড–01769024202, সিএমএইচ বার্ন ইউনিট–01769016019, সিএমএইচ ইমার্জেন্সি 01769013311, মাইলস্টোন স্কুল অ্যাডমিন অফিসার–01814774132, ভাইস প্রিন্সিপাল–01771111766 এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ (পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেবে)।

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

ই-পারিবারিক আদালতের মাধ্যমে নাগরিকদের ভোগান্তি ও দুর্নীতি কমবে : আইন উপদেষ্টা
অন্যান্য খবর

ই-পারিবারিক আদালতের মাধ্যমে নাগরিকদের ভোগান্তি ও দুর্নীতি কমবে : আইন উপদেষ্টা

দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হওয়ার তাগিদ উপাচার্যের
নির্বাচিত খবর

দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হওয়ার তাগিদ উপাচার্যের

মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার ৪ ফোনের ১ হাজার কল রেকর্ড
নির্বাচিত খবর

মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার ৪ ফোনের ১ হাজার কল রেকর্ড

নির্বাচনে ‘বিলম্ব’ কেন, উত্তরে যা বললেন অধ্যাপক ইউনূস
অন্যান্য খবর

নির্বাচনে ‘বিলম্ব’ কেন, উত্তরে যা বললেন অধ্যাপক ইউনূস

খাগড়াছড়ি ইস্যুতে গুজবে সয়লাব সোশ্যাল মিডিয়া : বাংলাফ্যাক্ট
বাংলাদেশ

খাগড়াছড়ি ইস্যুতে গুজবে সয়লাব সোশ্যাল মিডিয়া : বাংলাফ্যাক্ট

প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ
নির্বাচিত খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘নির্বাচন ২০২৬ ও গণতন্ত্র: শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার রাজনৈতিক প্রভাব’
মতামত ও বিশ্লেষণ

‘নির্বাচন ২০২৬ ও গণতন্ত্র: শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার রাজনৈতিক প্রভাব’

ই-পারিবারিক আদালতের মাধ্যমে নাগরিকদের ভোগান্তি ও দুর্নীতি কমবে : আইন উপদেষ্টা
অন্যান্য খবর

ই-পারিবারিক আদালতের মাধ্যমে নাগরিকদের ভোগান্তি ও দুর্নীতি কমবে : আইন উপদেষ্টা

দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হওয়ার তাগিদ উপাচার্যের
নির্বাচিত খবর

দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হওয়ার তাগিদ উপাচার্যের

মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার ৪ ফোনের ১ হাজার কল রেকর্ড
নির্বাচিত খবর

মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার ৪ ফোনের ১ হাজার কল রেকর্ড

সর্বাধিক পঠিত

  • ছাত্র-জনতার বুলডোজার অভিযান: বিভিন্ন জেলায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

    ছাত্র-জনতার বুলডোজার অভিযান: বিভিন্ন জেলায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

‘নির্বাচন ২০২৬ ও গণতন্ত্র: শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার রাজনৈতিক প্রভাব’
মতামত ও বিশ্লেষণ

‘নির্বাচন ২০২৬ ও গণতন্ত্র: শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার রাজনৈতিক প্রভাব’

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist