Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে জিকা ভাইরাসের প্রথম ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
সোমবার, ৩ মার্চ, ২০২৫
দেশে জিকা ভাইরাসের প্রথম ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ৫ জনের মধ্যে এই ভাইরাস পেয়েছে। ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো জিকাও ছড়ায় এডিস মশার মাধ্যমে।

সোমবার সংস্থাটি তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য দিয়েছে।

আইসিডিডিআর,বির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এ তথ্য পেয়েছেন তারা। বিজ্ঞানীরা সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে প্রকাশ করেছেন যে, বাংলাদেশি এই স্ট্রেইন এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সংকট দেখা দিতে পারে।

আইসিডিডিআর,বি তাদের ওয়েবসাইটে দেয়া তথ্যে জানিয়েছে, বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, এর উষ্ণ তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল এডিস মশার জন্য সর্বোত্তম প্রজনন পরিস্থিতি তৈরি করে। এ কারণে মশাবাহিত অনেক রোগ হয়। ডেঙ্গু ছাড়াও এখানে চিকুনগুনিয়া দেখা গিয়েছিল। এবার জিকা ভাইরাসও শনাক্ত হলো।

জানা গেছে, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো জিকাও ছড়ায় এডিস মশার মাধ্যমে। এর লক্ষণ ডেঙ্গুর মতো হলেও আশি শতাংশের ক্ষেত্রেই তা ধরা পড়ে না। ভাইরাস শরীরে থাকে বছর ধরে। এমনকি জিকা ভাইরাসে আক্রান্তের সঙ্গে যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়ায় এই রোগ। জিকা আক্রান্ত হয়ে গর্ভবতী হলে অথবা গর্ভবতী জিকা আক্রান্ত হলে নানা শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেয় শিশু।

জানা যায়, ২০১৬ সালে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালিত একটি পর্যালোচনা গবেষণায় প্রথমবারের মতো বাংলাদেশে জিকা ভাইরাস সংক্রমণের বিষয়টি উঠে আসে।

ক্লাস্টার সংক্রমণের বিষয়ে আইসিডিডিআর,বি বলছে, গবেষকেরা ২০২৩ সালে তাদের ঢাকার রোগ নির্ণয় কেন্দ্রে আসা রোগীদের নমুনা পরীক্ষা করেন। জ্বর আক্রান্ত ১৫২ জন রোগীর শরীরে জিকার লক্ষণ রয়েছে এমন সন্দেহে তাদের নমুনা পিসিআরভিত্তিক পরীক্ষা করা হয়। এতে পাঁচজনের নমুনায় জিকা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এই পাঁচজন রোগী এক কিলোমিটারের মধ্যে বসবাস করতেন। তাদের কেউ-ই দুই বছরের মধ্যে বিদেশ ভ্রমণ করেননি। এসব রোগীরা একই সময়ে পরীক্ষা করিয়েছেন। ফলে বিষয়টি একই সংক্রমণ চক্রের অংশ হওয়ার ইঙ্গিত দেয়। এছাড়া পাঁচজন আক্রান্তের মধ্যে একজন ডেঙ্গু ভাইরাসেও সংক্রমিত হয়েছিলেন।

১৯৪৭ সালে উগান্ডায় বানরের শরীরে প্রথম ধরা পড়ে জিকা ভাইরাস। ১৯৫৪ সালে প্রথম শনাক্ত হয় মানবদেহে নাইজেরিয়ায়। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বের অনেক দেশে।

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

তরুণ স্বাস্থ্য ও নীতিনির্ধারণে নতুন দিগন্ত: DPHI-UNICEF এর যৌথ উদ্যোগে “ন্যাশনাল ইয়াং হেলথ কনফারেন্স ২০২৬”
রাজধানী

তরুণ স্বাস্থ্য ও নীতিনির্ধারণে নতুন দিগন্ত: DPHI-UNICEF এর যৌথ উদ্যোগে “ন্যাশনাল ইয়াং হেলথ কনফারেন্স ২০২৬”

জনস্বাস্থ্য, গবেষণা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঐতিহাসিক চুক্তি: DPHI-BMU ও faith Bangladesh-এর অংশীদারিত্ব
রাজধানী

জনস্বাস্থ্য, গবেষণা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঐতিহাসিক চুক্তি: DPHI-BMU ও faith Bangladesh-এর অংশীদারিত্ব

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের চিকিৎসা নেতৃত্বে বিএমইউ’র ডা. এরফানুল হক সিদ্দিকী
রাজধানী

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের চিকিৎসা নেতৃত্বে বিএমইউ’র ডা. এরফানুল হক সিদ্দিকী

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা
রাজধানী

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তরুণ স্বাস্থ্য ও নীতিনির্ধারণে নতুন দিগন্ত: DPHI-UNICEF এর যৌথ উদ্যোগে “ন্যাশনাল ইয়াং হেলথ কনফারেন্স ২০২৬”
রাজধানী

তরুণ স্বাস্থ্য ও নীতিনির্ধারণে নতুন দিগন্ত: DPHI-UNICEF এর যৌথ উদ্যোগে “ন্যাশনাল ইয়াং হেলথ কনফারেন্স ২০২৬”

জনস্বাস্থ্য, গবেষণা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঐতিহাসিক চুক্তি: DPHI-BMU ও faith Bangladesh-এর অংশীদারিত্ব
রাজধানী

জনস্বাস্থ্য, গবেষণা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঐতিহাসিক চুক্তি: DPHI-BMU ও faith Bangladesh-এর অংশীদারিত্ব

মে দিবস ও নারী শ্রমিকের ন্যায্য অধিকার: মর্যাদা ও সমঅংশীদারিত্বের লড়াই
মতামত ও বিশ্লেষণ

মে দিবস ও নারী শ্রমিকের ন্যায্য অধিকার: মর্যাদা ও সমঅংশীদারিত্বের লড়াই

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের চিকিৎসা নেতৃত্বে বিএমইউ’র ডা. এরফানুল হক সিদ্দিকী
রাজধানী

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের চিকিৎসা নেতৃত্বে বিএমইউ’র ডা. এরফানুল হক সিদ্দিকী

সর্বাধিক পঠিত

  • পুলিশ ক্রান্তিকাল অতিবাহিত করছে: আইজিপি

    পুলিশ ক্রান্তিকাল অতিবাহিত করছে: আইজিপি

    0 shares
    Share 0 Tweet 0
  • অক্টোবরের মধ্যে ৩-৪টি মামলার রায় ঘোষণার আশাবাদ আইন উপদেষ্টার

    0 shares
    Share 0 Tweet 0
  • কক্সবাজারে বিমানঘাঁটিতে সংঘর্ষের ঘটনার বিবরণ ও ব্যাখ্যা আইএসপিআরের

    0 shares
    Share 0 Tweet 0
  • চলতি বছরেই নির্বাচন চান ৫৮ শতাংশ ভোটার: জরিপ

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রস্তাবিত মার্কিন শুল্ক স্থগিতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

তরুণ স্বাস্থ্য ও নীতিনির্ধারণে নতুন দিগন্ত: DPHI-UNICEF এর যৌথ উদ্যোগে “ন্যাশনাল ইয়াং হেলথ কনফারেন্স ২০২৬”
রাজধানী

তরুণ স্বাস্থ্য ও নীতিনির্ধারণে নতুন দিগন্ত: DPHI-UNICEF এর যৌথ উদ্যোগে “ন্যাশনাল ইয়াং হেলথ কনফারেন্স ২০২৬”

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist