Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

নাগরিক পার্টিতে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে : ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
নাগরিক পার্টিতে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে : ছাত্রদল
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।

শুক্রবার (৭ মার্চ) নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বসুন্ধরায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাকবিতণ্ডা ও চড়াও হওয়ার ঘটনায় ছাত্রদলকে দায়ী করায় প্রতিবাদ জানিয়ে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

ছাত্রদল সভাপতি বলেন, ‘গত ৫ মার্চ জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে দেশের যেকোনও জায়গায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা লক্ষ্য করছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথা দেশের সব রাজনীতি সচেতন মানুষ অবগত। পূর্বের রেষারেষির জের ধরেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সারজিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন।

বক্তব্যে আরও বলা হয়, সারজিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। কিন্তু দুঃখজনকভাবে সারজিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।

সারজিস আলম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী, দুষ্কৃতকারী এবং টোকাই’ উল্লেখ করে এ বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন। আমরা তার ঔদ্ধত্যপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই।

ছাত্রদল মনে করে, সারজিস আলমের বক্তব্যে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদাহানি করা হয়েছে। আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনও সাংগঠনিক কার্যক্রম ছিল না উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ঘটনাস্থলে ছাত্রদলের নেতাকর্মীরাও ছিল না। সারজিস আলমের সঙ্গে ছাত্রদলের কোনও বিরোধ হয়নি। তবে এ ঘটনায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দলের কেউ দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘সারজিস আলম হামলার শিকার হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের হাতে। তারপরও সেখানে আমাদের কেউ জড়িত রয়েছেন কিনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে। কেউ দোষী প্রমাণিত হলে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।’

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে যা ঘটছে
নির্বাচিত খবর

জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে যা ঘটছে

‘পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি’
নির্বাচিত খবর

‘পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি’

দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হওয়ার তাগিদ উপাচার্যের
নির্বাচিত খবর

দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হওয়ার তাগিদ উপাচার্যের

মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার ৪ ফোনের ১ হাজার কল রেকর্ড
নির্বাচিত খবর

মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার ৪ ফোনের ১ হাজার কল রেকর্ড

ভ্রমণে দারুণ ছবি তোলার সঙ্গী হতে ভিভোর নতুন ফোন
অন্যান্য খবর

ভ্রমণে দারুণ ছবি তোলার সঙ্গী হতে ভিভোর নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন
অন্যান্য খবর

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

সর্বাধিক পঠিত

  • বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

    বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি’

    0 shares
    Share 0 Tweet 0
  • কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

    0 shares
    Share 0 Tweet 0
  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন
অন্যান্য খবর

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist