Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই নাম ও মতাদর্শ নিয়ে আর রাজনীতি করতে পারবে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই নাম ও মতাদর্শ নিয়ে আর রাজনীতি করতে পারবে না: নাহিদ ইসলাম

‘দ্য হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে

Share on FacebookShare on Twitter

আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা বলেছি, আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই মতাদর্শ ও এই নামে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। এটিই আমাদের শহীদদের প্রতি অঙ্গীকার।’

আজ সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘দ্য হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

লড়াই এখনো শেষ হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরেরা নানা আস্ফালন দেওয়ার চেষ্টা করছে। আমরা বলতে চাই, জুলাই মাসকে ভুলে যাবেন না। জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করা হয়, আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদের। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দেয়াল, প্রতিটি জায়গা এক একটি ইতিহাস বহন করে উল্লেখ করেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস বলে ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় পরিবর্তনের লড়াইয়ে নেতৃত্ব দেয়। ফলে সব স্বৈরশাসকই সব সময় চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দমন করে রাখতে। স্বৈরশাসকের সময়ে বিগত ১৫ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, ক্যাম্পাসে নির্যাতন, নিপীড়ন ও ভয়ের সংস্কৃতি চালুর মধ্য দিয়ে সবার কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছিল।

তার বিরুদ্ধে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে যে পথ দেখিয়েছে, সেই পথ ধরে আমরা এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জুলাই গণ-অভ্যুত্থানে সারা দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করেছে। ১৭ জুলাই আমরা ভেবেছিলাম আমরা হেরে গেছি, হয়তো আমাদের সামনে আর পথ নেই, আমরা নিরুপায় হয়ে গিয়েছিলাম, তখন আমরা শেষ আশা হিসেবে ১৮ তারিখের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম। সে সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসে অগ্রণী ভূমিকা পালন করেছে।’

গণ-অভ্যুত্থানে ১৫ জুলাইয়ের ঘটনা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘সেদিন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বোনদের লক্ষ্য করে আক্রমণ করে। সেদিনের ঘটনা ছিল অত্যন্ত মর্মান্তিক। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ ও সাত কলেজের শিক্ষার্থীদের আর্তনাদ দেখেছি ঢাকা মেডিকেলে। সেদিন বাংলাদেশের জনগণ আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের বাঁচাতে এগিয়ে এসেছে। জনগণের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দায়বদ্ধতা, এটি আমরা সব সময় মনে রাখব।’

বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা নিয়েও কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বিগত ১৫ বছর শিক্ষকদের একটি অংশ নিজেদের ফ্যাসিবাদের দালাল হিসেবে নিজেদের প্রমাণে ব্যস্ত ছিল। আবার কিছুসংখ্যক শিক্ষক মেরুদণ্ড নিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে ছিলেন। আমরা সামনের দিকে এগোব ঠিকই কিন্তু আমরা পেছনের ঘটনা ভুলে যাব না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত ১৫-১৬ বছরে যে নির্যাতন হয়েছে, তার ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ হওয়া উচিত বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা যখন প্রথম বা দ্বিতীয় বর্ষে ছিলাম, তখন দেখেছি যেকোনো আন্দোলন হলে সেখানে দমন হতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসবের বিচার নিশ্চিত করতে কোনো ধরনের ভূমিকা রাখেনি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘এই প্রক্টর অফিসে শিক্ষার্থীদের শত শত নিপীড়নের ঘটনার অভিযোগপত্র পাওয়া যাবে। কোনো অভিযোগের বিচার করা হয়নি। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আমাকে আক্রমণ করা হয়েছিল। এনআরসিসি নিয়ে আমরা একটি প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি ফ্যাসিস্ট সংগঠন আমাকে আক্রমণ করেছিল। সেই হামলার বিচার চাইতে আমরা কয়েকজন উপাচার্যের কাছে গেলে গেট থেকে বলা হয়, উপাচার্য স্যার নামাজ শেষ করে আমাদের সাথে দেখা করবে। আমাদের সেখানে অপেক্ষা করতে বলা হয়। কিছুক্ষণ পরেই দেখলাম, দুই দিক থেকে সন্ত্রাসী বাহিনী লাঠি নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। অর্থাৎ ভিসি স্যার আমাদের দাঁড়াতে বলে নিজে ফোন করে সন্ত্রাসীদের এনেছে। ভিসির বাসার সামনেই আমাদের আক্রমণ করা হয়।’

যাঁরা এসব নির্যাতনকে প্রশ্রয় দিয়েছেন, তার সঠিক তদন্ত ও বিচার করতে বর্তমান প্রশাসনের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, যাতে ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সাহস না পায়, সে জন্য এটা করতে হবে।

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা
রাজধানী

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি
বাংলাদেশ

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে
নির্বাচিত খবর

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে

ইরান যুদ্ধ থেকে ট্রাম্প আসলে কী পেলেন, সব অর্জন কি শেষ পর্যন্ত ইরানেরই?
বিশ্ব

ইরান যুদ্ধ থেকে ট্রাম্প আসলে কী পেলেন, সব অর্জন কি শেষ পর্যন্ত ইরানেরই?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা
রাজধানী

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু
বাণিজ্য

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

সর্বাধিক পঠিত

  • বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

    বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • হিন্দু নারীকে ধর্ষণের দাবিটি মিথ্যা প্রমাণিত : রিউমার স্ক্যানার

    0 shares
    Share 0 Tweet 0
  • পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প

    0 shares
    Share 0 Tweet 0
  • অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত! কারাগারে বসেই চলছে নানা তৎপরতা

    0 shares
    Share 0 Tweet 0
  • জনমানুষের ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে: অধ্যাপক আলী রীয়াজ

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা
রাজধানী

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু
বাণিজ্য

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist