Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

সচিব স্বামীর লঘুদণ্ড, বহাল তবিয়তে অধ্যাপক স্ত্রী

স্বামীর ভুয়া সনদ সত্যায়িত শিক্ষক স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
সচিব স্বামীর লঘুদণ্ড, বহাল তবিয়তে অধ্যাপক স্ত্রী
Share on FacebookShare on Twitter

বাস্তবে ওই কোম্পানির অস্তিত্ব পাওয়া যায়নি। তারচেয়েও বড় অঘটন হলো- ওই ভুয়া অভিজ্ঞতার সনদটা সত্যায়িত করেন তারই পত্নী আসমা বিনতে ইকবাল। দোসরা মে ২০০০ খ্রিষ্টাব্দে। তার সিলমোহরে পরিচয় লেখা আছে, বিসিএস শিক্ষা ক্যাডারের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক।

পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্যে একেবারে ধরাকে সরা বানিয়েছিলেনা তারা। মেতে উঠেছিলেন বেপরোয়া স্বেচ্ছাচারিতায়। মুক্তিযোদ্ধা ও অভিজ্ঞতার ভুয়া সনদ, নিয়ম বহির্ভূত সত্যায়ন, চাকরি ও পদায়ন এবং পদোন্নতি ইত্যাদি বাগাতে হয়ে উঠেছিলেন রাজযোটক। একে অপরের ‘চোরের সাক্ষী গাঁটকাটা’। তাদের একজন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ‘গুরু পাপে লঘু দণ্ড হিসেবে’ সদ্য সাময়িক বরখাস্ত সচিব ফেরদৌস জামান। অপরজন তার স্ত্রী আসমা বিনতে ইকবাল বহাল তবিয়তে চাকরি করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পদে।

দেশের শিক্ষা বিষয়ক জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তার অনুসন্ধনে জানা গেছে, আসমা ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক। আওয়ামী লীগের প্রথম জমানায় (১৯৯৬-২০০১) ওই চাকরি বাগান তিনি। ওই সময়েই তার ভবঘুরে পতি ভুয়া অভিজ্ঞতার সনদ দেখিয়ে দেশের উচ্চশিক্ষার দেখভাল করার প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে চাকরি বাগান। আমিনুল হক সিদ্দিকী এন্ড কোং (ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য নম্বর ১৪৮) নামে কথিত এক প্রতিষ্ঠানে ১৯৯৯ খ্রিষ্টাব্দের পহেলা নভেম্বর থেকে ২০০০ খ্রিষ্টাব্দের ৩০ এপ্রিল অব্দি সিইও পদে চাকরি করেছেন মর্মে অভিজ্ঞতার সনদ জমা দিয়েছেন ফেরদৌস। বাস্তবে ওই কোম্পানির অস্তিত্ব পাওয়া যায়নি। তারচেয়েও বড় অঘটন হলো- ওই ভুয়া অভিজ্ঞতার সনদটা সত্যায়িত করেন তারই পত্নী আসমা বিনতে ইকবাল। দোসরা মে ২০০০ খ্রিষ্টাব্দে। তার সিলমোহরে পরিচয় লেখা আছে, বিসিএস শিক্ষা ক্যাডারের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক। কর্মস্থল পটুয়াখালী সরকারি মহিলা কলেজ। ওই সত্যায়ন তারিখের তিন সপ্তাহের মাথায় ২৪ মে ইউজিসির তৎকালীন চেয়ারম্যান প্রফেসর ড. এটিএম জহুরুল হকের আনুকূল্যে অস্থায়ী ভিত্তিতে সহকারী সচিব (৬ষ্ঠ) পদে যোগদান করেন ছাত্রলীগের সাবেক কর্মী ফেরদৌস। তারপর ঘুষ-দুর্নীতিতে বেপরোয়া হয়ে ওঠেন। কিন্তু ২০০১ খ্রিষ্টাব্দের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি ঘটলে তারাও বিপাকে পড়েন। জোট আমলে খুব একটা সুবিধা করতে পারেননি ফেরদৌস-আসমা দম্পতি। পরে ২০০৯ খ্রিষ্টাব্দে আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় বসলে ফের শুরু হয় আসমা বিনতে ইকবাল আর ফেরদৌস জামান দম্পাতির দাপুটে উত্থান। দ্রুতই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক বনে যান স্ত্রী। আর ধাপে ধাপে জালিয়াতি করে পদোন্নতি বাগিয়ে ফেরদৌস হন ইউজিসির সচিব।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের লজ্জাজনক পতনের পর তদন্ত কমিটি খুঁজে পায় ফেরদৌস জামানের অবৈধ নিয়োগের তথ্য। কিন্তু তদন্তের বাইরে থেকে যায় তার স্ত্রীর জালিয়াতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাকরি বাগানোর তথ্য।

Tags: ইউজিসি সচিবদুর্নীতি

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বাংলাদেশ

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে যা ঘটছে
নির্বাচিত খবর

জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে যা ঘটছে

‘পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি’
নির্বাচিত খবর

‘পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি’

টি-বয় থেকে কোটিপতি ‘লাগেজ সোহেল’: রূপকথার নেপথ্যে অবৈধ ফোন
বাণিজ্য

টি-বয় থেকে কোটিপতি ‘লাগেজ সোহেল’: রূপকথার নেপথ্যে অবৈধ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন
অন্যান্য খবর

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

সর্বাধিক পঠিত

  • বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

    বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উদ্যোগে ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘পরবর্তী সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ নয়, সমাধান রেখে যাচ্ছি’

    0 shares
    Share 0 Tweet 0
  • কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

    0 shares
    Share 0 Tweet 0
  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বাংলাদেশ

‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন
অন্যান্য খবর

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশি প্রকৌশলীর উদ্ভাবন

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist