Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

জাতীয় নির্বাচনে সব দলের সমান সুযোগ চায় জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
জাতীয় নির্বাচনে সব দলের সমান সুযোগ চায় জাতিসংঘ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।

জাতিসংঘের এ দপ্তর তাদের সাম্প্রতিক প্রতিবেদনে পরামর্শ দিয়েছে যে ‘বিশেষ করে নির্বাচনের পূর্ববর্তী সময়ে বিশেষ পদক্ষেপ পুনঃপ্রবর্তনের ব্যবস্থা নিশ্চিত করুন, যাতে নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়।’

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) গত ১২ ফেব্রুয়ারি তাদের জেনেভা অফিস থেকে ‘বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন’ শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে।

ওএইচসিএইচআর মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনসহ নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া দপ্তরটি শাসনব্যবস্থার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রভাবের ভারসাম্য রক্ষার জন্য তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছে।

জাতিসংঘের এই মানবাধিকার দপ্তর নাগরিকদের ও অধিকারভোগীদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও সক্রিয় ও সরাসরি সম্পৃক্ত করার জন্য নাগরিক নেতৃত্বাধীন অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে।

প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা মানবাধিকার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করার জন্য ব্যাপক পরামর্শমূলক উদ্যোগ গ্রহণ করার কথা বলা হয়েছে।

ওএইচসিএইচআর বাংলাদেশ সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, এটি একটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকে ব্যাহত করতে পারে এবং বাংলাদেশের একটি বৃহৎ ভোটারগোষ্ঠীকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে।

এ ছাড়া দপ্তরটি রাজনৈতিক ও জনজীবনে নারী-পুরুষের মধ্যে প্রকৃত সমতা নিশ্চিত করতে প্রচলিত আইন ও বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে। এক্ষেত্রে প্রয়োজন হলে সাময়িক বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে।

তিনি বলেন, ‘আমরা জানিয়েছি যে রাজনৈতিক দলগুলো ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনে এগোতে সম্মত হলে, নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে।’

শফিকুল আলম আরও ব্যাখ্যা করে বলেন, ‘যদি দলগুলো অতিরিক্ত সংস্কার কার্যকর করার পর নির্বাচন করতে চায়, সেক্ষেত্রে তিন মাস পর্যন্ত বিলম্ব হতে পারে।’

২০২৪ সালের ১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার পর আগামী সাধারণ নির্বাচন ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।

বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘মূলত এ নির্বাচনের তারিখ ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্ধারণ করা যেতে পারে।’
বাসস

Tags: জাতিসংঘপ্রেস সচিবশফিকুল ইসলামসংসদ নির্বাচন

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

ইরান যুদ্ধ থেকে ট্রাম্প আসলে কী পেলেন, সব অর্জন কি শেষ পর্যন্ত ইরানেরই?
বিশ্ব

ইরান যুদ্ধ থেকে ট্রাম্প আসলে কী পেলেন, সব অর্জন কি শেষ পর্যন্ত ইরানেরই?

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

খাগড়াছড়ি ইস্যুতে গুজবে সয়লাব সোশ্যাল মিডিয়া : বাংলাফ্যাক্ট
বাংলাদেশ

খাগড়াছড়ি ইস্যুতে গুজবে সয়লাব সোশ্যাল মিডিয়া : বাংলাফ্যাক্ট

বিমান বিধ্বস্তের ঘটনায় যা যা জানা গেল
বাংলাদেশ

বিমান বিধ্বস্তের ঘটনায় যা যা জানা গেল

স্বল্প মেয়াদি বিদেশি ঋণের স্থিতি কমেছে ৭.৪২%
বাণিজ্য

স্বল্প মেয়াদি বিদেশি ঋণের স্থিতি কমেছে ৭.৪২%

রজনী বোস লেনে হত্যা, হাসপাতালের সামনে নিয়ে চলে বর্বরতা ভিডিও
বাংলাদেশ

রজনী বোস লেনে হত্যা, হাসপাতালের সামনে নিয়ে চলে বর্বরতা ভিডিও

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা
রাজধানী

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু
বাণিজ্য

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

সর্বাধিক পঠিত

  • বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

    বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • হিন্দু নারীকে ধর্ষণের দাবিটি মিথ্যা প্রমাণিত : রিউমার স্ক্যানার

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার স্বাধীনতা চায় না প্রধান দলগুলো

    0 shares
    Share 0 Tweet 0
  • অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত! কারাগারে বসেই চলছে নানা তৎপরতা

    0 shares
    Share 0 Tweet 0
  • কর্ণফুলী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা
রাজধানী

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু
বাণিজ্য

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist