Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ মোহাম্মদ ফারুক

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ মোহাম্মদ ফারুক
Share on FacebookShare on Twitter

মানুষ মানুষের জন্য এ কথাটির মর্মার্থ বুঝতে হলে মিশতে হবে একজন নিঃস্বার্থবান মানুষের সাথে। চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগরের বাসিন্দা মের্সাস প্যারাগন ব্রিক ফিল্ডের মালিক হাজি মোহাম্মদ ফারুক। একজন সফল ব্যবসায়ী, দানবীর ও সমাজ সেবক হিসেবে এলাকায় পরিচিত। নিজেকে সমাজসেবামূলক কাজে জড়িয়ে সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন।

ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত পরোপকারে নিজেকে নিয়োজিত রাখেন এই মানবিক মানুষ। স্বপ্ন তাঁর অসহায় মানুষদের জন্য কাজ করার। সবসময় অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকেন তিনি। শুধু তাই নয় যে কোনো সামাজিক সমস্যায় তাকে পাশে পাওয়া যায়।করোনাকালে তিনি মানবতার পরিচয় দিয়েছেন। অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন নিজের।

সম্প্রতি এলাকায় নিজের কোটি টাকা মূল্যে জমিতে সড়ক ও মসজিদ নির্মাণ করে দিয়ে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন হাজি মোহাম্মদ ফারুক। যা সমাজের মানুষের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। নিজ অর্থায়নে স্কুল, মসজিদ-মাদ্রাসা, ধর্মিয় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

তাঁর সাদামাটা জীবন যাপন আর জনসেবামূলক কর্মকান্ডে ‘সত্যিকার ভালো মানুষ’ হিসেবেই জানেন এলাকার মানুষ। পূর্ব পুরুষ হাজি আবদুর রহমান সহর আলী মুন্সি জামে মসজিদের নামে ৪ কানি ৭ গন্ডা জায়গা দান করে গেছেন। যার বর্তমান বাজার মুল্য ৫ কোটি টাকারও বেশি। এই মসজিদের পরিচালনার সকল ব্যয় বহন করে গেছেন তিনি। বর্তমান তাঁর ওয়ারিশ হাজি মোহাম্মদ ফারুক মসজিদ পরিচালনার সকল ব্যয় বহন করে যাচ্ছেন। এছাড়াও সহর আলী মুন্সি জামে মসজিদের সভাপতি ও মতোয়াল্লী তিনি।

হাজি মোহাম্মদ ফারুকের পিতা মৃত হাজী তোফাজ্জল আহমদ দ্বীনি শিক্ষার জন্য এলাকায় মঈনীয়া রহমানিয়া দাখিল মাদরাসা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।যেটা তোফাজ্জল আহমদের পিতা আবদুর রহমানের নামে নামকরন করে রহমানিয়া দাখিল মাদরাসা ও এতিমখানা করা হয়। প্রতিষ্ঠান টি যেন আজীবন চলতে পারে তিনি ব্যাংক এ মাদরাসার নামে ফিক্সড ডিপোজিট করে একটি নিদিষ্ট পরিমান টাকা জমা রেখে যান। পরবর্তীতে খাজা মঈনউদ্দিন চিশতি নামের  সঙ্গে মিলিয়ে মঈনিয়া রহমানিয়া দাখিল মাদরাসা করা হয়। সে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

এছাড়াও মধ্য ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নির্মানাধীন ৩ তলা ভবনে ২ গন্ডা জায়গা দানসহ স্বেচ্ছায় অবশিষ্ট জায়গার সল্পতা রইয়েছে জেনে তা দান করার ইচ্ছা প্রকাশ করেন। এ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আজীবন দাতা সদস্যও তিনি। হাজী মোহাম্মদ ফারুক তাঁর পিতা হাজী তোফাজ্জল আহমদ এলাকার মানুষের যাতায়াতের জন্য নিজ জায়গার উপর দিয়ে একটি নতুন রাস্তা নির্মান করে দেন। রাস্তাটি মৃত হাজি তোফাজ্জল আহমদের নামে নামকরণ করা হয়। যে রাস্তা দিয়ে প্রায় দেড় শতাধিক পরিবারের চলাচল।

হাজি মোহাম্মদ ফারুক বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। ইসলামের সঙ্গে চলতে হলে ইসলামে দেখানো প্রতিটি বিষয় মেনে চলতে হয়। মানবসেবার জন্য মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট নির্মাণসহ নানা জনকল্যাণ মুলক কাজ করাও বিশেষ সাওয়াবের কাজ। একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার। মানুষের সেবা করেই আমি আত্মতৃপ্তি পাই। মানুষের উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই নিজেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছি। এটাই আমার কর্মময় জীবন। এভাবেই সারাজীবন জনগণের সেবা করে পাশে থাকতে চাই।

তিনি বলেন, নিজের এলাকার মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের জন্য দান করা মাদ্রাসার জায়গার সামনের তোফাজ্জল আহমদ নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার ইচ্ছে রয়েছে। এছাড়াও শীঘ্রই হাজী তোফাজ্জল আহমদ কিন্ডারগার্টেন স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মানের কাজ শুরু হবে ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

মিরসরাইয়ে হাজার মানুষ পেলো ফ্রি চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা
জেলা

মিরসরাইয়ে হাজার মানুষ পেলো ফ্রি চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা

মিরসরাইয়ে জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ
জেলা

মিরসরাইয়ে জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ

আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৯
জেলা

আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ৯

ইনজেকশন পুশ করার পর মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোর
জেলা

ইনজেকশন পুশ করার পর মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোর

কর্ণফুলী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা
জেলা

কর্ণফুলী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মিয়ানমারে মানবিক সহায়তা নিয়ে ‘বানৌজা সমুদ্র অভিযান’-এর চট্টগ্রাম ত্যাগ
জেলা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মিয়ানমারে মানবিক সহায়তা নিয়ে ‘বানৌজা সমুদ্র অভিযান’-এর চট্টগ্রাম ত্যাগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি
বাংলাদেশ

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ
নির্বাচিত খবর

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ

সর্বাধিক পঠিত

  •  DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

     DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

    0 shares
    Share 0 Tweet 0
  • আনোয়ারায় ফুটপাত উচ্ছেদ অভিযান

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারীম মাদ্রাসার হিফয সমাপনী অনুষ্ঠান

    0 shares
    Share 0 Tweet 0
  • ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist