Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন বাংলাদেশ গড়তে ঘনিষ্ঠতা ও ঐক্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
সোমবার, ৩১ মার্চ, ২০২৫
নতুন বাংলাদেশ গড়তে ঘনিষ্ঠতা ও ঐক্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
Share on FacebookShare on Twitter

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে একে অপরের সাথে ঘনিষ্ঠতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ড. ইউনূস বলেন, ‘আমরা অবশ্যই নতুন বাংলাদেশ গড়ার জন্য জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করব।’

সরকার প্রধান বলেন, ‘বিভিন্ন বাধা সত্ত্বেও আমরা আমাদের সামনে আসা চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠব। আমরা এই নতুন বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ’।

সোমবার সকালে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে নামাজ পড়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, দেশের প্রতিটি স্থানে ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। ঈদ হলো অন্যদের সাথে দূরত্ব কমিয়ে ঘনিষ্ঠতা স্থাপনের একটি অনুষ্ঠান।

সরকার প্রধান বলেন, ‘ঈদ যে গভীর ভালোবাসার সাথে উদযাপন করা উচিত এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে’।

তিনি জুলাইয়ের বিদ্রোহে শহীদদের আত্মার চির শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা দেশবাসী এবং বিদেশে ঈদ উদযাপনকারী প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা জানান।

তিনি সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

জাতীয় ঈদগাহে ঈদের জামাতে উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ যোগ দেন।

ঈদের নামাজের পর প্রধান উপদেষ্টা ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ সময় উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্টের বিচারক, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা প্রধান ঈদ জামাতে ঈদের নামাজ আদায় করেন।

বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার বাসস’কে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বিকেল ৪টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে (সিএও) বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বাসস

Tags: অধ্যাপক মুহাম্মদ ইউনূসপবিত্র ঈদ-উল-ফিতরপ্রধান উপদেষ্টা

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

ইরান যুদ্ধ থেকে ট্রাম্প আসলে কী পেলেন, সব অর্জন কি শেষ পর্যন্ত ইরানেরই?
বিশ্ব

ইরান যুদ্ধ থেকে ট্রাম্প আসলে কী পেলেন, সব অর্জন কি শেষ পর্যন্ত ইরানেরই?

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

খাগড়াছড়ি ইস্যুতে গুজবে সয়লাব সোশ্যাল মিডিয়া : বাংলাফ্যাক্ট
বাংলাদেশ

খাগড়াছড়ি ইস্যুতে গুজবে সয়লাব সোশ্যাল মিডিয়া : বাংলাফ্যাক্ট

বিমান বিধ্বস্তের ঘটনায় যা যা জানা গেল
বাংলাদেশ

বিমান বিধ্বস্তের ঘটনায় যা যা জানা গেল

স্বল্প মেয়াদি বিদেশি ঋণের স্থিতি কমেছে ৭.৪২%
বাণিজ্য

স্বল্প মেয়াদি বিদেশি ঋণের স্থিতি কমেছে ৭.৪২%

রজনী বোস লেনে হত্যা, হাসপাতালের সামনে নিয়ে চলে বর্বরতা ভিডিও
বাংলাদেশ

রজনী বোস লেনে হত্যা, হাসপাতালের সামনে নিয়ে চলে বর্বরতা ভিডিও

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা
রাজধানী

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু
বাণিজ্য

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

সর্বাধিক পঠিত

  • বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

    বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • হিন্দু নারীকে ধর্ষণের দাবিটি মিথ্যা প্রমাণিত : রিউমার স্ক্যানার

    0 shares
    Share 0 Tweet 0
  • পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প

    0 shares
    Share 0 Tweet 0
  • অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত! কারাগারে বসেই চলছে নানা তৎপরতা

    0 shares
    Share 0 Tweet 0
  • জনমানুষের ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে: অধ্যাপক আলী রীয়াজ

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা
রাজধানী

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু
বাণিজ্য

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist