Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

ইমরান ও বুশরার বিরুদ্ধে আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় স্থগিত

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ইমরান ও বুশরার বিরুদ্ধে আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় স্থগিত
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ সোমবার রায় ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। তবে ইসলামাবাদের জবাবদিহি আদালত (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) রায় ঘোষণা স্থগিত করেছেন।

আজ আদালতে বিচারপতি নাসির জাভেদ রানা বলেন, ‘আজ রায় ঘোষণা করা হবে না। ছুটি (আদালতে) শুরু হচ্ছে এবং হাইকোর্টে একটি কার্যধারাও আছে।’

বিচারপতি আরও বলেন, শিগগিরই রায় ঘোষণার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে।

আনুষ্ঠানিকভাবে আগামীকাল (২৪ ডিসেম্বর) থেকে আদালতে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। ১ জানুয়ারি পর্যন্ত এ ছুটি চলবে।

রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে দেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। ১৯ কোটি পাউন্ড তছরুপের অভিযোগে তাঁর ও বুশরা বিবির বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাটি করেছিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। এ মামলায় গত বছরের মে মাসে ইমরানকে গ্রেপ্তার করা হয়।

সাধারণ নির্বাচনের পরপরই গত ২৭ ফেব্রুয়ারি দুর্নীতির এই মামলায় ইমরান ও বুশরাকে অভিযুক্ত করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ইমরান ও বুশরা বিবি বাহরিয়া টাউন লিমিটেডের কাছ থেকে কোটি কোটি রুপি অর্থ এবং অনেক জমি নিয়েছিলেন। ইমরানের নেতৃত্বাধীন পূর্ববর্তী পিটিআই সরকারের সময় যুক্তরাজ্য পাকিস্তানকে যে পাঁচ হাজার কোটি রুপি পরিমাণ অর্থ ফেরত দিয়েছিল, তা বৈধ করতে এসব লেনদেন হয়েছে।

ডিসেম্বরে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান, তাঁর স্ত্রী বুশরাসহ আটজনের বিরুদ্ধে আল–কাদির বিশ্ববিদ্যালয়সংক্রান্ত দুর্নীতির একটি অভিযোগ আনে।

এনএবির জমা দেওয়া রেফারেন্সে অভিযোগ করা হয়, বর্তমানে কারাগারে থাকা ইমরান করাচির বাহরিয়া টাউন কোম্পানির মালিকানাধীন জমি বেচাকেনার কাজে ব্যবহৃত একটি অ্যাকাউন্টে অবৈধভাবে অর্থ স্থানান্তরে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ রেখেছেন।
এনএবি আরও দাবি করেছে, নিজস্ব কর্মকাণ্ডের ন্যায্যতা প্রমাণ এবং তথ্য প্রদানের একাধিক সুযোগ দেওয়া সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, অসৎ উদ্দেশ্য নিয়ে এক বা একাধিক অজুহাতে তথ্য দিতে অস্বীকার করেছিলেন।

এই মামলায় অন্য সন্দেহভাজনদের মধ্যে আছেন আবাসন ব্যবসায়ী মালিক রিয়াজ হুসেন ও তাঁর ছেলে আহমেদ আলি রিয়াজ, মির্জা শেহজাদ আকবর এবং জুলফি বুখারি। তবে তদন্ত ও আদালতের বিচারপ্রক্রিয়ায় যোগ না দিয়ে তাঁরা পলাতক থাকেন। পরে তাঁদের স্বীকৃত অপরাধী বলে ঘোষণা করা হয়।

ইমরানের স্ত্রী বুশরার ঘনিষ্ঠ বান্ধবী ফারহাত শাহজাদী এবং পিটিআই সরকারের অ্যাসেটস রিকভারি ইউনিটের আইনবিশেষজ্ঞ জিয়াউল মুস্তফা নাসিমকেও স্বীকৃত অপরাধী ঘোষণা করা হয়েছে।

এই ছয় অভিযুক্তের প্রত্যেকের সম্পদ জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
দক্ষিণ এশিয়া

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

মিয়ানমারে ভূমিকম্পে জুমার নামাজের সময় মসজিদ ধসে  নিহত ২০ জন
দক্ষিণ এশিয়া

মিয়ানমারে ভূমিকম্পে জুমার নামাজের সময় মসজিদ ধসে নিহত ২০ জন

‘ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের সেভাবে স্থান নেই’
দক্ষিণ এশিয়া

‘ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের সেভাবে স্থান নেই’

ট্রাম্প-মোদি বৈঠকের আলোচিত ৫ বিষয়
দক্ষিণ এশিয়া

ট্রাম্প-মোদি বৈঠকের আলোচিত ৫ বিষয়

বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র চায় ভারত-যুক্তরাষ্ট্র: এরিক গারসেটি
দক্ষিণ এশিয়া

বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র চায় ভারত-যুক্তরাষ্ট্র: এরিক গারসেটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি
বাংলাদেশ

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ
নির্বাচিত খবর

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ

সর্বাধিক পঠিত

  •  DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

     DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

    0 shares
    Share 0 Tweet 0
  • আনোয়ারায় ফুটপাত উচ্ছেদ অভিযান

    0 shares
    Share 0 Tweet 0
  • দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারীম মাদ্রাসার হিফয সমাপনী অনুষ্ঠান

    0 shares
    Share 0 Tweet 0
  • ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

    0 shares
    Share 0 Tweet 0
  • ঈদেরদিন নতুন শাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূ’র হাসপাতালে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist