Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

কলকাতার নিউটাউন: বাংলাদেশের আওয়ামী লীগ নেতাদের গোপন আস্তানা

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
কলকাতার নিউটাউন: বাংলাদেশের আওয়ামী লীগ নেতাদের গোপন আস্তানা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে আসেন ভারতে। তবে সেই সময় থেকেই আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ভারতে পালিয়ে এসেছেন। তবে পালিয়ে আসাদের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী থেকে শুরু করে বহু সিনিয়র নেতা কলকাতায় আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গত অক্টোবরেই একটি ছবি ভাইরাল হয়েছিল যে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দলবলসহ নিউটাউনের ইকো পার্কে ঘোরাফেরা করছেন। তার সঙ্গে ছিলেন এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল, হাজি সেলিমের এক ছেলে। তবে এই মুহূর্তে আসাদুজ্জামান কোথায় অবস্থান করছেন তা নিশ্চিত করা যায়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শিলং দিয়ে ভারতে প্রবেশ করে পরিচিতদের ব্যবস্থাপনায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় এসে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি নিউটাউনের যে বিলাসবহুল সঞ্চিতা আবাসন থেকে সিলেট আওয়ামী লীগের চার শীর্ষস্থানীয় নেতাকে মেঘালয় পুলিশ সেখানকার একটি মারপিটের ঘটনায় গ্রেপ্তার করে সেই আবাসনেই সে সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রিসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। দুজনেই গত চার মাস ধরে কলকাতাতেই রয়েছেন।

সিলেটের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠুও কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনার আত্মীয় মাদারীপুর-১ আসনের সাবেক এমপি নূর ই আলম চৌধুরী লিটন কলকাতায় রয়েছেন। এছাড়া বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যানও কলকাতায় রয়েছেন। সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যানও রয়েছেন কলকাতায়।

জানা গেছে, পরিচিত আওয়ামী লীগের নেতারা সচরাচর বাইরে গেলে সঙ্গী পরিবেষ্টিত হয়েই ঘোরেন। তবে খুব সতর্কতার মধ্যে তারা রয়েছেন বলে তাদের ঘনিষ্টমহল সূত্রে খবর। নিজেদের মধ্যে যোগাযোগ থাকলেও মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও তারা সতর্ক বলে জানা গেছে।

তবে পালিয়ে আসা নেতারা কেউই কলকাতার কোনও হোটেলে থাকছেন না। থাকছেন খানিকটা আড়ালে কলকাতা লাগোয়া রাজারহাট-নিউটাউনের বিভিন্ন আবাসনে। এই অঞ্চলে গত এক দশকে তৈরি হয়েছে প্রচুর বিলাসবহুল আবাসন। সেই সব আবাসনের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা বেশ আটোসাটো। ভারতীয়দের কেনা বহু ফ্ল্যাট খালি থাকে। দালাল ও রাজনৈতিক নেতাদের মাধ্যমেই সেগুলোতে প্রভাবশালীরা নিশ্চিন্তে থাকেন।

জানা গেছে, প্রবাসী বাংলাদেশিদেরও বেশ কিছু ফ্ল্যাট ভাড়া নেয়া রয়েছে এই সব এলাকায়।প্রবাসী বাংলাদেশের ব্যবসায়ী আখতারুজ্জামান শাহিনের ভাড়া নেয়া সঞ্চিতা আবাসনের একটি ফ্ল্যাটেই গত মে মাসে খুন হয়েছিলেন এমপি আনোয়ারুল আজিম আনার। অনেক মাঝারি স্তরের নেতা শহরতলিতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। কতজন আওয়ামী লীগ নেতা কলকাতায় রয়েছেন সে সম্পর্কে কোনও তথ্য পুলিশের কাছে নেই। তবে পুলিশ নজর রাখছে রাজারহাট-নিউটাউনের ফ্ল্যাটে আসা নতুন অতিথিদের ওপর।

স্থানীয় রাজনৈতিক সূত্রের খবর, আওয়ামী নেতাদের আশ্রয়ের ব্যাপারে তারা বা প্রশাসন কোনও ঝামেলা চান না। তাই তারাও চুপ রয়েছেন।

এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে বহু আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরাও বিভিন্ন জেলায় আত্মীয় স্বজনদের কাছে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়ার ভয়ে বাংলাদেশে ফিরে যাননি এমন কয়েকজন চিকিৎসকও কলকাতায় রয়েছেন বলে জানা গেছে।

দীর্ঘদিন ছাত্র হিসেবে কলকাতায় কাটানো এক সরকারি কর্মকর্তাও কলকাতার নিরাপদ আস্তানায় রয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

ইরান যুদ্ধ থেকে ট্রাম্প আসলে কী পেলেন, সব অর্জন কি শেষ পর্যন্ত ইরানেরই?
বিশ্ব

ইরান যুদ্ধ থেকে ট্রাম্প আসলে কী পেলেন, সব অর্জন কি শেষ পর্যন্ত ইরানেরই?

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

খাগড়াছড়ি ইস্যুতে গুজবে সয়লাব সোশ্যাল মিডিয়া : বাংলাফ্যাক্ট
বাংলাদেশ

খাগড়াছড়ি ইস্যুতে গুজবে সয়লাব সোশ্যাল মিডিয়া : বাংলাফ্যাক্ট

বিমান বিধ্বস্তের ঘটনায় যা যা জানা গেল
বাংলাদেশ

বিমান বিধ্বস্তের ঘটনায় যা যা জানা গেল

স্বল্প মেয়াদি বিদেশি ঋণের স্থিতি কমেছে ৭.৪২%
বাণিজ্য

স্বল্প মেয়াদি বিদেশি ঋণের স্থিতি কমেছে ৭.৪২%

রজনী বোস লেনে হত্যা, হাসপাতালের সামনে নিয়ে চলে বর্বরতা ভিডিও
বাংলাদেশ

রজনী বোস লেনে হত্যা, হাসপাতালের সামনে নিয়ে চলে বর্বরতা ভিডিও

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি
বাংলাদেশ

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ
নির্বাচিত খবর

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে
নির্বাচিত খবর

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে

সর্বাধিক পঠিত

  • আনোয়ারায় ফুটপাত উচ্ছেদ অভিযান

    আনোয়ারায় ফুটপাত উচ্ছেদ অভিযান

    0 shares
    Share 0 Tweet 0
  • দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারীম মাদ্রাসার হিফয সমাপনী অনুষ্ঠান

    0 shares
    Share 0 Tweet 0
  • ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

    0 shares
    Share 0 Tweet 0
  • ঈদেরদিন নতুন শাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূ’র হাসপাতালে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার নিয়ম, আসিফ মাহমুদের বিষয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist