Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্ব অটিজম সচেতনতা দিবস : অটিস্টিক হলেও প্রতিভাবান তারা, সতর্কতা জরুরি

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
বুধবার, ২ এপ্রিল, ২০২৫
বিশ্ব অটিজম সচেতনতা দিবস : অটিস্টিক হলেও প্রতিভাবান তারা, সতর্কতা জরুরি
Share on FacebookShare on Twitter

আজ ২ এপ্রিল। ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। যা পুরো মাস জূড়ে চলবে। এ মাসটি মূলত শুধু যে অটিজম সচেতনতা বৃদ্ধি করে তা নয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং বয়স্কদের সমাজে গ্রহণ করার জন্য জোর দেয়া হয়। অটিস্টিক শিশু বা ব্যক্তিদের জীবনধারা সম্পর্কে জানতে, প্রত্যেকের নিজস্ব বোধগম্যতা বৃদ্ধি করতে, তাদেরকে সমাজে অন্তর্ভুক্তি করতে এবং তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে এ মাসটিতে পদক্ষেপ নেয়া হয়।

পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ৩৬ জন শিশুর মধ্যে একজনের অটিজম আছে, যা আগের চুয়াল্লিশ জনের মধ্যে একজনের চেয়ে বেশি। প্রায় ১০০ জন ছেলের মধ্যে চারজন এবং ১০০ জন মেয়ের মধ্যে একজন অটিজমের আক্রান্ত। মেয়েদের তুলনায় ছেলেদের অটিজমের প্রবণতা প্রায় চার গুণ বেশি। সিডিসির পরিসংখ্যান থেকে জানা গেছে যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD) মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে ৪.৩ গুণ বেশি দেখা যায়। চাইল্ড মাইন্ড ইনস্টিটিউটের মতে, “মেয়েরা প্রায়শই রোগ নির্ণয়ের বাইরে থাকে কারণ তারা অটিজমের স্টেরিওটাইপগুলোতে খাপ খায় না এবং তারা ছেলেদের তুলনায় লক্ষণগুলো আরও ভালভাবে লুকিয়ে রাখে।”

এ দিনটি অটিজম আক্রান্ত শিশু ও ব্যক্তিদের অধিকারের স্বীকৃতি দেয় এবং তাদের প্রতি সচেতনতা ছড়িয়ে দেয়। এ অবস্থা সাধারণত শৈশবকালে শুরু হয় এবং প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হল একটি মানসিক বিকাশগত সমস্যা যেখানে আচরণগত এবং যোগাযোেগে সমস্যা হয় যা একজন শিশু বা ব্যক্তির সামাজিক মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন নেভিগেট করার ক্ষমতাকে প্রভাবিত করে এবং পুনরাবৃত্তিমূলক এবং সীমাবদ্ধ আচরণের কারণ ও হয়।

“অটিজম” শব্দটির প্রথম ঐতিহাসিক আবির্ভাব ঘটে ১৯১১ সালে মনোরোগ বিশেষজ্ঞ ইউজেন ব্লিউলারের মাধ্যমে, যিনি এই শব্দটি ব্যবহার করে নির্দিষ্ট কিছু লক্ষণ বর্ণনা করেছিলেন যেগুলোকে সিজোফ্রেনিয়ার সাধারণ লক্ষণ হিসেবে চরম সামাজিক বিচ্ছিন্নতা হিসেবে বিবেচনা করা হত। সেই ক্রমানুসারে, ১৯৪৩ সালে, যখন শিশু মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ লিও ক্যানার তার “অটিস্টিক ডিসর্টেন্সেস অফ অ্যাফেক্টিভ কন্টাক্ট” প্রবন্ধে অটিজমকে একটি সামাজিক ও মানসিক ব্যাধি হিসেবে চিহ্নিত করেছিলেন এবং ১৯৪৪ সালে হ্যান্স অ্যাসপারগার তার “অটিজম সাইকোপ্যাথোলজি আর্টিকেল” প্রকাশ করেছিলেন যেখানে তিনি অটিজমকে স্বাভাবিক বুদ্ধিমত্তার একটি ব্যাধি হিসেবে বর্ণনা করেছিলেন যাদের সামাজিক এবং যোগাযোগ দক্ষতায় অসুবিধা হয়। এই প্রবন্ধগুলি ১৯৮০ সালে অটিজমকে স্কিজোফ্রেনিয়া থেকে আলাদা একটি মানসিক বিকাশ জনিত সমস্যা হিসেবে শ্রেণীবদ্ধ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল।

অটিজমের উপর ক্রমাগত অনুসন্ধান এবং গবেষণার মাধ্যমে, “জাতিসংঘের সাধারণ পরিষদ” “রেজোলিউশন 62/139” অনুসারে প্রতি বছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস নির্ধারণ করে এবং 2007 সালের ১৮ ডিসেম্বর গৃহীত হয়, যাতে সদস্য রাষ্ট্রগুলোকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত শিশু বা ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতে উৎসাহিত করা যায়, সুস্থতা এবং অন্তর্ভুক্তি উন্নত করার নতুন উপায় খুঁজে বের করার গবেষণাকে সমর্থন করা যায়। অবশেষে, অটিজমের ধারণাটি ২০১৩ সালে “আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন” দ্বারা “ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডারস” এর পঞ্চম সংস্করণে বিকশিত হয়েছিল, অটিজম এবং সম্পর্কিত অবস্থার সমস্ত উপশ্রেণী বা সাব ক্যাটাগরিকে একটি একক বিভাগে একত্রিত করে, যার মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য, তীব্রতা এবং লক্ষণগুলির উপস্থাপনা অন্তর্ভুক্ত ছিল।

অটিজম সম্পর্কে মানুষকে শিক্ষিত করা এবং এর অস্তিত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৭ সালের এপ্রিলে প্রথম অটিজম সচেতনতা মাস পালিত হয়েছিল। তারপর থেকে প্রতি বছর নতুন নতুন লক্ষ্য নিয়ে দিবসটি পালন করা হয়ে থাকে।

আমাদের শিশুদের পাঠক্রমে অটিজমের একটি বিষয় অন্তর্ভুক্ত করে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। এক্ষেত্রে স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব যেখানে সাধারণ অভিভাবক ও শিক্ষার্থীরাও এসে অটিজম এবং এটি কিভাবে মানুষকে প্রভাবিত করে সে সম্পর্কে জানাতে পারবে।

সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এ বিষয়ে যারা কাজ করে অভিজ্ঞ, তাদের অভিজ্ঞতা শোনানোর ব্যবস্থা করা যায়। একটি অটিস্টিক শিশু বা ব্যক্তিদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানোর মাধ্যমে সমাজের অটিজমের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত করা সম্ভবপর হবে। সরাসরি অভিজ্ঞতার কথা শুনে শিক্ষার্থীরা আরো বেশি উপকৃত হবে। ক্লাসরুমে একটি স্নায়ু বৈচিত্র নিশ্চিতকারী শ্রেণিকক্ষ পরিবেশ বা নিউরোডাইভারসিটি এনহান্সিং এনভারমেন্ট তৈরি করা সম্ভব, যেখানে যেসব শিশু রেগুলার স্কুলে যাবে তাদের কোন সমস্যা হলে এখানে এসে বিশ্রাম নিবে। সংবেদনশীল বান্ধব স্থান বা সেঞ্চুরি ফ্রেন্ডলি স্পেস এর পক্ষে সবাইকে এখন আমাদের কথা বলতে হবে যাতে অন্যান্য শিক্ষার্থীরা তাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির জন্য সহানুভূতি অনুভব করে। অবশ্যই প্রতিটি ক্লাসে অটিজম সচেতনতা দিবস উদযাপন করার পরিকল্পনা থাকতে হবে, সেটা পোস্টার লাগানো বা গল্প শেয়ার করার মাধ্যমেও হতে পারে। অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থার দিকে অগ্রসর হতে হবে।আমাদের প্রতিটি পদক্ষেপেই হবে ভবিষ্যৎ প্রজন্মকে অন্তর্ভুক্তিমূলক বিশ্বের কাছাকাছি নিয়ে আসা এবং তাদের প্রতিভাকে কাজে লাগানো।

ডা. সেলিনা সুলতানা

কনসালটেন্ট: নিউরোডেভলপমেন্টাল ডিজঅর্ডার  এবং চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, বেটার লাইফ হসপিটাল।
প্রাক্তন অটিজম বিশেষজ্ঞ: ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল।

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ
নির্বাচিত খবর

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে
নির্বাচিত খবর

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে

ট্রাম্পের ইরান যুদ্ধবিরতি কি আদৌ বাস্তবে রূপ নেবে?
নির্বাচিত খবর

ট্রাম্পের ইরান যুদ্ধবিরতি কি আদৌ বাস্তবে রূপ নেবে?

যুদ্ধ জাহাজগুলোতে শ্রেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প
নির্বাচিত খবর

যুদ্ধ জাহাজগুলোতে শ্রেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প

শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ
অন্যান্য খবর

শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি
বাংলাদেশ

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ
নির্বাচিত খবর

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে
নির্বাচিত খবর

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে

সর্বাধিক পঠিত

  • আনোয়ারায় ফুটপাত উচ্ছেদ অভিযান

    আনোয়ারায় ফুটপাত উচ্ছেদ অভিযান

    0 shares
    Share 0 Tweet 0
  • দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারীম মাদ্রাসার হিফয সমাপনী অনুষ্ঠান

    0 shares
    Share 0 Tweet 0
  • ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

    0 shares
    Share 0 Tweet 0
  • ঈদেরদিন নতুন শাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূ’র হাসপাতালে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার নিয়ম, আসিফ মাহমুদের বিষয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist