Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের গেমশিল্পের উন্নয়নে কাজ করতে আগ্রহী চীনের টেনসেন্ট

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশের গেমশিল্পের উন্নয়নে কাজ করতে আগ্রহী চীনের টেনসেন্ট
Share on FacebookShare on Twitter

বর্তমানে বিশ্বের গেমশিল্পের বাজার ২০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা সমন্বিতভাবে সংগীত ও সিনেমাশিল্পের থেকেও বেশি। এশিয়া-প্রশান্ত অঞ্চলের ক্রমবর্ধমান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশেরও গেমশিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই শিল্পের বিকাশ হলে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আর তাই বাংলাদেশের গেমশিল্প ও ডিজিটাল খাতের উন্নয়নে বিভিন্ন অংশীদারদের সঙ্গে কাজ করতে আগ্রহী চীনের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট।

বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে গেমিং ইন্ডাস্ট্রির সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ফোরাম (বিআইপিএফ) ও টেনসেন্ট যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও গেমিং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেসময় বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রি’র বিকাশ, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর ভূমিকা, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবন প্রসঙ্গে আলোচনা করা হয়।

বর্তমান গ্লোবাল গেমিং ইন্ডাস্ট্রি’র বাজার ২০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা সমন্বিতভাবে মিউজিক ও ফিল্ম ইন্ডাস্ট্রি’র থেকেও বেশি। সেমিনারে বক্তারা উল্লেখ করেন যে, এশিয়া-প্যাসিফিক (এপিএসি) অঞ্চলে ক্রমবর্ধমান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ গেমিং ইন্ডাস্ট্রিতে ব্যাপক সম্ভাবনা তৈরি করছে। এই খাতের বিকাশ দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

টেনসেন্টের এপিএসি অঞ্চলের হেড অব পাবলিক অ্যাফেয়ারস ইয়ে লার লাউ গেমিং ইন্ডাস্ট্রি’র গুরুত্ব তুলে ধরে বলেন, “গেমিং কেবল বিনোদন নয়, এটি একটি শক্তিশালী অর্থনৈতিক খাত, যা কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৈশ্বিক সংযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের তরুণ, প্রযুক্তি-সচেতন জনগোষ্ঠী ও দ্রুত উন্নয়নশীল ডিজিটাল অবকাঠামো গেমিং ইন্ডাস্ট্রি’র বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে প্রস্তুত। বাংলাদেশের গেমিং ও ডিজিটাল খাতের উন্নয়নে টেনসেন্ট বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করতে আগ্রহী, যা দেশের অর্থনীতি ও সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমার বিশ্বাস।”

বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ফোরামের (বিআইপিএফ) প্রতিষ্ঠাতা এ বি এম হামিদুল মিসবাহ বলেন, “বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রি একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। সঠিক নীতি, বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে আমরা এর সম্পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারি। এই সেমিনার টেকসই গেমিং ইকোসিস্টেম তৈরিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা অর্থনৈতিক বিকাশের পাশাপাশি দেশের তরুণদের গেম ডেভেলপমেন্ট, ই-স্পোর্টস এবং সংশ্লিষ্ট খাতে নতুন দক্ষতা অর্জন ও ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেবে।”

সেমিনারে গেমিং এবং ডিজিটাল ইকোসিস্টেমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় – যার মধ্যে ছিল; বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রি’র বর্তমান অবস্থা, ই-স্পোর্টসের ভূমিকা, সহায়ক নীতিমালার গুরুত্ব এবং প্রযুক্তি ও মানবসম্পদে বিনিয়োগের গুরুত্ব। সরকার, গেমিং স্টার্টআপ, ই-স্পোর্টস টিম, একাডেমিয়া ও টেলিকম খাতের প্রতিনিধিরা গেমিং ইন্ডাস্ট্রির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

Tags: গেমিং ইন্ডাস্ট্রিতথ্যপ্রযুক্তি

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ
নির্বাচিত খবর

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে
নির্বাচিত খবর

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে

ট্রাম্পের ইরান যুদ্ধবিরতি কি আদৌ বাস্তবে রূপ নেবে?
নির্বাচিত খবর

ট্রাম্পের ইরান যুদ্ধবিরতি কি আদৌ বাস্তবে রূপ নেবে?

যুদ্ধ জাহাজগুলোতে শ্রেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প
নির্বাচিত খবর

যুদ্ধ জাহাজগুলোতে শ্রেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে যা ঘটছে
নির্বাচিত খবর

জামায়াত জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে যা ঘটছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি
বাংলাদেশ

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ
নির্বাচিত খবর

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে
নির্বাচিত খবর

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে

সর্বাধিক পঠিত

  • আনোয়ারায় ফুটপাত উচ্ছেদ অভিযান

    আনোয়ারায় ফুটপাত উচ্ছেদ অভিযান

    0 shares
    Share 0 Tweet 0
  • দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারীম মাদ্রাসার হিফয সমাপনী অনুষ্ঠান

    0 shares
    Share 0 Tweet 0
  • ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

    0 shares
    Share 0 Tweet 0
  • ঈদেরদিন নতুন শাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূ’র হাসপাতালে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার নিয়ম, আসিফ মাহমুদের বিষয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist