Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

বিতর্কের মধ্যেই শেষ হলো মনমোহন সিংয়ের শেষকৃত্য

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
বিতর্কের মধ্যেই শেষ হলো মনমোহন সিংয়ের শেষকৃত্য
Share on FacebookShare on Twitter

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য আজ শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো। দুপুরে লালকেল্লার পেছনে যমুনা নদীর ধারে নিগমবোধ ঘাট শ্মশানে সেই অনুষ্ঠানে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশের বিশিষ্ট নেতারা।

সাবেক প্রধানমন্ত্রীর সম্মানে ১ জানুয়ারি পর্যন্ত সাত দিন রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সাত দিন দেশের সর্বত্র ভারতের রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিদেশে ভারতের সব দূতাবাসেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে ও মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুল এসেছিলেন প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে। ভারতে অবস্থিত ভুটান ও মরিশাসের দূতাবাস ও উপদূতাবাসগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সেই দুই দেশের সরকার।

গত বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) প্রবীণ এই রাষ্ট্রনায়কের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯২।

আজ শনিবার সকালে প্রয়াত প্রধানমন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় কংগ্রেস সদর দপ্তরে। সেখান থেকে সেনা শকটে যমুনাতীরবর্তী নিগমবোধ ঘাটে। প্রয়াত নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও শোকযাত্রায় সঙ্গী হন। নিগমবোধ ঘাটে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ দলীয় নেতৃত্ব এবং সাধারণ মানুষ শ্রদ্ধার্পণ করেন।

মনমোহন সিংয়ের প্রতি শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জে পি নাড্ডাও। তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দপ্তরে গিয়ে দলের পক্ষে শ্রদ্ধা জানান।

তবে এই পরিস্থিতিতেও কংগ্রেসের সঙ্গে সরকারের বিরোধ দেখা দেয়। গতকাল শুক্রবার কংগ্রেসের পক্ষ থেকে সরকারকে জানানো হয়, যমুনাতীরবর্তী রাজঘাটের আশপাশে চিহ্নিত কোনো জমিতে প্রয়াত প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করা হোক, যেখানে কংগ্রেস তাঁর স্মৃতিসৌধ তৈরি করবে। একই দাবি জানান শিরোমনি অকালি দলের নেতা সুখবীর সিং বাদল।

দুই দলের নেতাদের দাবি, দেশের একমাত্র শিখ প্রধানমন্ত্রীর জন্য উপযুক্ত স্থানের ব্যবস্থা করা হোক, যেখানে তাঁর শেষকৃত্যও সম্পন্ন হবে। কিন্তু সরকার এই অনুরোধ প্রত্যাখ্যান করে। তবে জানানো হয়, মনমোহন সিংয়ের জন্য স্মৃতিসৌধ তৈরির উপযুক্ত স্থান সরকার ঠিক করে দেবে। সে জন্য কিছুটা সময় লাগবে। প্রয়াত প্রধানমন্ত্রীর অন্তিম কাজ নিগমবোধ ঘাটেই করা হোক।

বিজেপি অবশ্য এই জন্য কংগ্রেসের সমালোচনা করতে ছাড়েনি। দলের পক্ষ থেকে বলা হয়, দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের সমাধিস্থল গড়তে কংগ্রেসকে কখনো উদ্যোগী হতে দেখা যায়নি। তা ছাড়া যমুনাতীরবর্তী রাজঘাটসংলগ্ন এলাকায় রাষ্ট্রীয় নেতাদের সমাধিক্ষেত্র তৈরির প্রথা ২০১৩ সালে মনমোহন সিংয়ের সরকারই তুলে দিয়েছিল। যুক্তি ছিল স্থানাভাবের।

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
দক্ষিণ এশিয়া

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

মিয়ানমারে ভূমিকম্পে জুমার নামাজের সময় মসজিদ ধসে  নিহত ২০ জন
দক্ষিণ এশিয়া

মিয়ানমারে ভূমিকম্পে জুমার নামাজের সময় মসজিদ ধসে নিহত ২০ জন

‘ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের সেভাবে স্থান নেই’
দক্ষিণ এশিয়া

‘ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশের সেভাবে স্থান নেই’

ট্রাম্প-মোদি বৈঠকের আলোচিত ৫ বিষয়
দক্ষিণ এশিয়া

ট্রাম্প-মোদি বৈঠকের আলোচিত ৫ বিষয়

বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র চায় ভারত-যুক্তরাষ্ট্র: এরিক গারসেটি
দক্ষিণ এশিয়া

বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র চায় ভারত-যুক্তরাষ্ট্র: এরিক গারসেটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি
বাংলাদেশ

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ
নির্বাচিত খবর

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে
নির্বাচিত খবর

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে

সর্বাধিক পঠিত

  • আনোয়ারায় ফুটপাত উচ্ছেদ অভিযান

    আনোয়ারায় ফুটপাত উচ্ছেদ অভিযান

    0 shares
    Share 0 Tweet 0
  • দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারীম মাদ্রাসার হিফয সমাপনী অনুষ্ঠান

    0 shares
    Share 0 Tweet 0
  • ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

    0 shares
    Share 0 Tweet 0
  • ঈদেরদিন নতুন শাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূ’র হাসপাতালে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার নিয়ম, আসিফ মাহমুদের বিষয়ে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist