Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

বিএসএমএমইউয়ে চালু হলো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
রবিবার, ২ মার্চ, ২০২৫
বিএসএমএমইউয়ে চালু হলো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট
Share on FacebookShare on Twitter

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বহির্বিভাগে আসা রোগীদের দুর্ভোগ লাঘব ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাধীনতার মাস ‘মার্চ মাস’-এ চালু হয়েছে অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা কার্যক্রম। বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রবেশ করে রোগীরা তাদের প্রয়োজন মতো চিকিৎসকের পরামর্শ সেবা নেওয়ার জন্য অনলাইনে অ্যাপয়েনমেন্ট নিতে পারবেন।

শনিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

এসময় উপাচার্য বলেন, রোগীদের সেবার মান উন্নত, বিএসএমএমইউর বহির্বিভাগে আসা রোগীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রম বেগবান করতে বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু করা অপরিহার্য হয়ে পড়েছে। বহির্বিভাগের চিকিৎসাসেবা প্রদানের সঙ্গে অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রম সংযুক্ত করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বিশেষ ভূমিকা রাখবে।

তিনি বলেন, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু হলে রোগীদের ডাটা সংরক্ষণ করা সম্ভব হবে। বহির্বিভাগ ও অন্তঃবিভাগ পুরোপুরি অটোমেশন করা সম্ভব হলে রোগীদের পরীক্ষা নিরীক্ষার তথ্যসহ চিকিৎসা সংক্রান্ত সব বিষয়ের তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। এতে সংশ্লিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞরা প্রয়োজন মতো রোগীর তথ্য জেনে মূল্যবান পরামর্শসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে পারবেন। একইসঙ্গে সংগৃহীত ডাটাগুলো নিত্যনতুন গবেষণার দ্বার উন্মোচন করবে।

অনলাইন অ্যাপয়েন্টমেন্টে আসা রোগীদের চিকিৎসকরা চিকিৎসা দেন তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, এতে করে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রেসিডেন্টদের রোগীকে টাচ না করেই কোনোমতে দেখে রোগীকে দ্রুত বিদায় করে দেওয়ার যে মানসিকতা গড়ে উঠছে সেক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। ফলে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট রোগীকে যথাযথ সময় দেওয়ার মানসিকতা তৈরি হবে এবং এটা চিকিৎসাসেবার মান উন্নয়ন ও রোগীর সস্তুষ্টিতে বিরাট ভূমিকা রাখবে।

বহির্বিভাগে চিকিৎসাসেবার মান উন্নয়নসহ রোগীদের দুর্ভোগ লাঘব, অযথা ভিড় এড়ানো, রোগীদের সময় সাশ্রয় করা, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বহির্বিভাগের টিকেট সংগ্রহের ঝামেলা এড়ানো, রোগীদের উন্নত ও সন্তুষ্টিমূলক চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বিএসএমএমইউ প্রশাসন বহির্বিভাগে আগত রোগীদের জন্য অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা কার্যক্রম চালু করেছে বিএসএমএমইউ প্রশাসন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, আইটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, সিস্টেম অ্যানালিস্ট মো. মারুফ হোসেন প্রমুখ।

অ্যাপয়েনমেন্ট পেতে ক্লিক করুন

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ
নির্বাচিত খবর

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে
নির্বাচিত খবর

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে

ট্রাম্পের ইরান যুদ্ধবিরতি কি আদৌ বাস্তবে রূপ নেবে?
নির্বাচিত খবর

ট্রাম্পের ইরান যুদ্ধবিরতি কি আদৌ বাস্তবে রূপ নেবে?

যুদ্ধ জাহাজগুলোতে শ্রেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প
নির্বাচিত খবর

যুদ্ধ জাহাজগুলোতে শ্রেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প

শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ
অন্যান্য খবর

শাওমির ঈদ মেগা ক্যাম্পেইন শুরু, নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
নির্বাচিত খবর

কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি
বাংলাদেশ

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ
নির্বাচিত খবর

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ

সর্বাধিক পঠিত

  •  DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

     DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

    0 shares
    Share 0 Tweet 0
  • আনোয়ারায় ফুটপাত উচ্ছেদ অভিযান

    0 shares
    Share 0 Tweet 0
  • দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারীম মাদ্রাসার হিফয সমাপনী অনুষ্ঠান

    0 shares
    Share 0 Tweet 0
  • ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

    0 shares
    Share 0 Tweet 0
  • ঈদেরদিন নতুন শাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূ’র হাসপাতালে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist