Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বকে আশাবাদের গল্প শোনানোর সুযোগ রয়েছে বাংলাদেশের : জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার 

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
বিশ্বকে আশাবাদের গল্প শোনানোর সুযোগ রয়েছে বাংলাদেশের : জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার 
Share on FacebookShare on Twitter

মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, সবার প্রত্যয় জোরালো থাকলে জটিল পরিস্থিতিতে সারা বিশ্বকে বিরাট আশাবাদের গল্প শোনানোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। যে সুযোগ তৈরি হয়েছে, তা গ্রহণ করে সেটা কাজে লাগাতে সবার সর্বোচ্চ সহযোগিতা করা উচিত।

বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় এক আলোচনায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভুসংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন নিয়ে এক আলোচনায় ভলকার তুর্ক এ কথা বলেন। তিনি প্রতিবেদন উপস্থাপন করেন, পরে তা নিয়ে আলোচনা হয়।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ে আন্দোলনকারী ও এর সমর্থকদের ওপর গুরুতর অপরাধ করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। আন্দোলন দমন করে ক্ষমতায় আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অপরাধ করেন তৎকালীন ক্ষমতাসীন দলের সদস্য, সরকারের কর্মকর্তা, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনী সদস্যরা। বাংলাদেশে অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রতিবেদন জেনেভা থেকে গত ১২ জানুয়ারি প্রকাশ করা হয়। গতকাল বুধবার আলোচনায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় সুবিচার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।

আলোচনার শুরুতে ভলকার তুর্ক প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর বক্তৃতা করেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

আলোচনায় ভলকার তুর্ক ২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও দলটির সদস্যদের নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরার পাশাপাশি ৫ আগস্ট-পরবর্তী সময়ে প্রতিশোধমূলক সহিংসতার কথা উল্লেখ করেন। পদক্ষেপ হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেন ভলকার তুর্ক। তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টা শুরু হয়েছে। অভ্যন্তরীণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ (আইসিটি) বাংলাদেশের আদালতে অনেক মামলা করা হয়েছে। তবে, এসব মামলায় সুবিচার নিশ্চিত করতে হবে। মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জবাবদিহিতা নিশ্চিত করার বাইরেও ক্ষত নিরাময়, সত্য বলা, পুনর্মিলন, জুলাই-আগস্ট স্মরণ ও সংস্কারের মতো বিষয়গুলোতে জোর দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। হাইকমিশনার বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের জন্য অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার একটি বড় সুযোগ এসেছে।

তুর্ক বলেন, ‘ধর্মীয় বা জাতিগত নিজেদের মধ্যে যে মতানৈক্যই থাকুক না কেন, বাংলাদেশ একটি দেশ, সবারই নাগরিকত্ব বাংলাদেশি, আমার মনে হয়, সংস্কার চেষ্টার মাধ্যমে এখন এ চেষ্টাই চলছে। ফলে, আমাদের সবাইকে সংস্কার কার্যক্রমকে সহযোগিতা করতে হবে।’ এ প্রেক্ষাপটে তিনি ভবিষ্যৎ বাংলাদেশের শাসনব্যবস্থায় মানবাধিকারকে সংযুক্ত করার সুযোগ তৈরি হয়েছে বলেও আশা প্রকাশ করেন।

তিনি বলেন, এটি সব বাংলাদেশির জন্য একটি বিরল সুযোগ, তারা যে গ্রুপ বা কমিউনিটিরই হোক না কেন। এটাই মানবাধিকার দৃষ্টিকোণে একটি বড় আশা।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জটা বেশ কঠিন। তবে সব রাজনৈতিক দল ও সম্প্রদায়সহ সবার প্রত্যয় জোরালো থাকলে জটিল পরিস্থিতিতে সারা বিশ্বকে বিরাট আশাবাদের গল্প শোনানোর সুযোগ রয়েছে বাংলাদেশের।

অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশ জুলাই-আগস্ট গণহত্যার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ন্যায়বিচার ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার জন্য আইসিটি আইনটি ইতিমধ্যে সংশোধন করা হয়েছে।

অনুষ্ঠানে আইন উপদেষ্টার বক্তব্যের শেষে ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের চালানো মানবাধিকার লঙ্ঘন ও বলপ্রয়োগের ভিডিও তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

জুলাই-আগস্টে আহত ব্যক্তিদের সহায়তাকারী স্বেচ্ছাসেবী ও স্থপতি ফারহানা শারমিন (ইনু) সে সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন। আর গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান (দীপ্ত) ভাই হারানোর বিচারের দাবি জানান।

ফারহানা শারমিন বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য অপরিহার্য বিষয়টি হচ্ছে, প্রথমেই শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠা। ক্ষতিগ্রস্ত লোকজনের যথাযথভাবে চিকিৎসা নিশ্চিত করা এবং অপরাধীদের বিচার করা দুটিই পাশাপাশি চালিয়ে যাওয়া বাঞ্ছনীয়। মীর মাহমুদুর রহমান (দীপ্ত) বলেন, যারা ট্রিগারে আঙুল চেপেছেন শুধু তারাই নন, যারা গুলি করার নির্দেশদাতা ছিলেন তাদের বিচার করতে হবে।

ন্যায়বিচার নিশ্চিত করার ওপর জোর দেন দীপ্ত। নির্ধারিত আলোচকদের বক্তব্যের পর উপস্থিত ব্যক্তিরা তাদের প্রশ্ন করেন।

বাংলাদেশে গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রতিবেদন জেনেভা থেকে গত ১২ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বিগত সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা সরকার ক্রমাগত নৃশংস পদক্ষেপ নিয়ে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল।

বিক্ষোভ চলাকালে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই গুলিতে নিহত হন।

বাসস

Tags: জাতিসংঘভলকার তুর্কমানবাধিকার হাইকমিশনার

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

ইরান যুদ্ধ থেকে ট্রাম্প আসলে কী পেলেন, সব অর্জন কি শেষ পর্যন্ত ইরানেরই?
বিশ্ব

ইরান যুদ্ধ থেকে ট্রাম্প আসলে কী পেলেন, সব অর্জন কি শেষ পর্যন্ত ইরানেরই?

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

খাগড়াছড়ি ইস্যুতে গুজবে সয়লাব সোশ্যাল মিডিয়া : বাংলাফ্যাক্ট
বাংলাদেশ

খাগড়াছড়ি ইস্যুতে গুজবে সয়লাব সোশ্যাল মিডিয়া : বাংলাফ্যাক্ট

বিমান বিধ্বস্তের ঘটনায় যা যা জানা গেল
বাংলাদেশ

বিমান বিধ্বস্তের ঘটনায় যা যা জানা গেল

স্বল্প মেয়াদি বিদেশি ঋণের স্থিতি কমেছে ৭.৪২%
বাণিজ্য

স্বল্প মেয়াদি বিদেশি ঋণের স্থিতি কমেছে ৭.৪২%

রজনী বোস লেনে হত্যা, হাসপাতালের সামনে নিয়ে চলে বর্বরতা ভিডিও
বাংলাদেশ

রজনী বোস লেনে হত্যা, হাসপাতালের সামনে নিয়ে চলে বর্বরতা ভিডিও

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা
রাজধানী

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু
বাণিজ্য

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

সর্বাধিক পঠিত

  • বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

    বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • হিন্দু নারীকে ধর্ষণের দাবিটি মিথ্যা প্রমাণিত : রিউমার স্ক্যানার

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার স্বাধীনতা চায় না প্রধান দলগুলো

    0 shares
    Share 0 Tweet 0
  • অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত! কারাগারে বসেই চলছে নানা তৎপরতা

    0 shares
    Share 0 Tweet 0
  • কর্ণফুলী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা
রাজধানী

বিএমইউ–আলো ভুবন ট্রাস্টের যৌথ উদ্যোগে শিক্ষা, অভিজ্ঞতা ও গবেষণা বিনিময়ে আন্তর্জাতিক একাডেমিক অগ্রযাত্রা

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু
বাণিজ্য

প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা শুরু

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist