Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ
No Result
View All Result
Public Times
No Result
View All Result
ADVERTISEMENT

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৩১ ‘ভিআইপি বন্দী’ কেমন আছেন

নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস by নিজস্ব প্রতিবেদক, পাবলিক টাইমস
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৩১ ‘ভিআইপি বন্দী’ কেমন আছেন
Share on FacebookShare on Twitter

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যাসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় এ পর্যন্ত ১৩১ জন ভিআইপিকে (বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি) গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দেশের ১৫টি কারাগারে থাকা ১০৮ ভিআইপি বন্দীকে বিশেষ ডিভিশন দেওয়া হয়েছে।

কারা অধিদপ্তর সূত্র জানায়, ৭ জানুয়ারি পর্যন্ত ১০৮ জনকে ডিভিশন দেওয়া হয়। তাঁদের মধ্যে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ২৯ জন; সাবেক সংসদ সদস্য ২২ জন; সরকারি কর্মকর্তা ৪৪ জন এবং অন্যান্য পেশার ১৩ জন। ভিআইপি হিসেবে কারাগারে আটক ২৩ জন এখনো ডিভিশন পাননি।

জেলকোডের ৬১৭ বিধিতে বলা আছে, ‘যাঁরা ভালো চরিত্রের অধিকারী ও অনভ্যাসগত অপরাধী; সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অভ্যাসের কারণে যাঁদের জীবনযাপনের ধরন উচ্চমানের, যাঁরা নৃশংসতা, নৈতিক স্খলন এবং ব্যক্তিগত প্রতিহিংসামূলক অপরাধ বা বিস্ফোরক আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা, সম্পত্তি–সংক্রান্ত মারাত্মক অপরাধে সাজাপ্রাপ্ত নন বা অন্য কাউকে এসব অপরাধে প্ররোচিত বা উত্তেজিত করেননি, তাঁরা ডিভিশন-১ প্রাপ্তির যোগ্য হবেন।’

কারাবিধির ৬১৭ (২)-এ বলা হয়েছে, ‘নাগরিকত্ব–নির্বিশেষে সামাজিক মর্যাদা, শিক্ষা ও অভ্যাসের কারণে জীবনমান উন্নত মানের, এমন বন্দীরা ডিভিশন-২ প্রাপ্তির যোগ্য হবেন।’

সাবেক কারা তত্ত্বাবধায়ক মো. ফরমান আলী প্রথম আলোকে বলেন, আদালত বা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ডিভিশন-১ ও ডিভিশন-২ দেওয়া হয়। ডিভিশন পাওয়া বন্দী একা বা একাধিক বন্দীর সঙ্গে থাকতে একটি কক্ষ বরাদ্দ পান। সেখানে খাটে জাজিম ও তোশকের ওপর চাদর বিছানো থাকে। একটি চেয়ার ও একটি টেবিল থাকে। বন্দী বা বন্দীদের জন্য আলাদা শৌচাগার থাকে। বন্দীকে প্রতিদিন একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক দেওয়া হয়। সরকারের অনুমোদন সাপেক্ষে টেলিভিশন থাকে। আলাদা রান্নার ব্যবস্থা থাকে। নির্ধারিত বরাদ্দের টাকায় বন্দী নিজের পছন্দের খাবার তালিকা রান্নার জন্য বলতে পারেন। ডিভিশন পাওয়া বন্দীর তত্ত্বাবধানে একজনকে (কয়েদি) দায়িত্ব দেওয়া হয়। ১৫ দিন বা এক মাসে স্বজনদের সঙ্গে একবার সাক্ষাৎ করতে পারেন।

ডিভিশন পাওয়া বন্দী হিসেবে বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দীপু মনি, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, টিপু মুনশি, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, নুরুল ইসলাম সুজন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আসাদুজ্জামান নূর, কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, ইমরান আহমেদ, ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম ও রমেশ চন্দ্র সেন।

এ ছাড়া আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, ফরহাদ হোসেন, শহিদুজ্জামান সরকার, মাহবুব আলী, কামাল আহমেদ মজুমদার, জাকির হোসেন ও কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এবং সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম ওরফে জ্যাকব ও আরিফ খান জয়।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডিভিশন পাওয়া তালিকায় আছেন সাবেক ডেপুটি স্পিকার সামসুল হক, সাবেক মন্ত্রী আবদুস শহীদ, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, শাহজাহান ওমর, নারায়ণ চন্দ্র চন্দ, আবদুস সালাম মুর্শেদী, সৈয়দ সায়েদুল হক সুমন ও দিলীপ কুমার আগরওয়ালা।
ডিভিশন পাওয়া তালিকায় সরকারি কর্মকর্তাদের মধ্যে আছেন বিচারপতি এ এইচ এম মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী (মানিক), ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল (অব.) এম সোহায়েল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নজিবুর রহমান ও আবুল কালাম আজাদ, সাবেক জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দিন, হেলালুদ্দিন আহমেদ, মহিবুল হক, আমিনুল ইসলাম খান ও শাহ কামাল।
এই তালিকায় আরও আছেন সাবেক সচিব মেজবাহ উদ্দিন, জাহাঙ্গীর আলম, শমসের মবিন চৌধুরী, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ ডেটা সেন্টারের সাবেক মহাপরিচালক তারেক এম বরকত উল্লাহ, অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমান, সোনালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আলী চৌধুরী।

অধিদপ্তরের তথ্যমতে, ডিভিশনে আরও আছেন ডিএমপির সাবেক উপকমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা, পুলিশ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার আবদুল্লাহেল কাফি, র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মো. আবুল হাসান ও গুলশান থানার সাবেক পুলিশ পরিদর্শক মো. মাজহারুল ইসলাম।

ডিভিশন পাননি ২৩ ভিআইপি
দেশের বিভিন্ন কারাগারে থাকা সাবেক ২২ সংসদ সদস্য আদালতে আবেদন করলেও ৭ জানুয়ারি পর্যন্ত তাঁরা ডিভিশন পাননি। তাঁদের মধ্যে রয়েছেন কাজী জাফর উল্ল্যাহ, হাজী মোহাম্মদ সেলিম, তানভীর ইমাম, সোলায়মান মোহাম্মদ সেলিম, গোলাম কিবরিয়া, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, কামরুল আশরাফ খান, আবদুর রউফ, রাগেবুল আহসান, আবদুস সোবহান মিয়া (গোলাপ), আহমদ হোসেন, শাহে আলম, সাদেক খান, সেলিম আলতাফ জর্জ, মাসুদা সিদ্দীকি রোজী, মাহবুব আরা গিনি, আবদুর রহমান বদি, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, আলী আজম মুকুল, এ বি এম ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ, জান্নাত আরা হেনরি, রশিদুজ্জামান মোড়ল।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন ও গণমাধ্যম) জান্নাত-উল ফরহাদ প্রথম আলোকে বলেন, ডিভিশন পাওয়া বন্দীরা কারাবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। ২৩ ভিআইপি বন্দী ডিভিশন চেয়ে আবেদন করলেও আদালত এখনো অনুমোদন দেননি। সুতরাং তাঁদের সাধারণ বন্দী হিসেবেই কারাগারে থাকতে হচ্ছে।

সংশ্লিষ্ট বিষয়ে আরও পড়ুন

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি
বাংলাদেশ

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে
নির্বাচিত খবর

লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে

ইরান যুদ্ধ থেকে ট্রাম্প আসলে কী পেলেন, সব অর্জন কি শেষ পর্যন্ত ইরানেরই?
বিশ্ব

ইরান যুদ্ধ থেকে ট্রাম্প আসলে কী পেলেন, সব অর্জন কি শেষ পর্যন্ত ইরানেরই?

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা
দক্ষিণ এশিয়া

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ, অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি
বাংলাদেশ

সংসদে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ
নির্বাচিত খবর

সংসদে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার, আস্থা ভঙ্গ করে বিল পাস এর অভিযোগ

সর্বাধিক পঠিত

  •  DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

     DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

    0 shares
    Share 0 Tweet 0
  • আনোয়ারায় ফুটপাত উচ্ছেদ অভিযান

    0 shares
    Share 0 Tweet 0
  • দারুত তাকওয়া লি’তাহফিজিল কুরআনিল কারীম মাদ্রাসার হিফয সমাপনী অনুষ্ঠান

    0 shares
    Share 0 Tweet 0
  • ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

    0 shares
    Share 0 Tweet 0
  • ঈদেরদিন নতুন শাড়িতে আগুন, দগ্ধ গৃহবধূ’র হাসপাতালে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

আরও পড়ুন

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান
রাজধানী

 DPHI-BMU ও Alo Bhubon Trust-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু
রাজধানী

ঢাকায় ৫ দিনব্যাপী মধু বিষয়ে বিশেষ কর্মশালা শুরু

বাংলাদেশের মানচিত্র

Public Times

Connect With Us

  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • আমরা

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • বাণিজ্য
  • কূটনীতি
  • বিশ্ব
  • দক্ষিণ এশিয়া
  • রাজনীতি
  • ফ্যাক্ট চেক
  • বিবিধ

স্বত্ব © 2025 Public Times | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist